Logo
Logo
×

Advertisement

খবর

সিলেটে প্রধান বিচারপতি

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করা যাবে না

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার জন্য বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি আদালতের নির্ধারিত কর্মঘণ্টার সর্বোচ্চ ও যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন। শনিবার সিলেটে বিভাগের চার জেলা-সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জে কর্মরত জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশে দেওয়া অভিভাষণে প্রধান বিচারপতি এ নির্দেশনা দেন।

প্রধান বিচারপতি সাক্ষ্যগ্রহণ, আসামি হাজিরকরণসহ বিচারিক কার্যক্রমের উপযুক্ত ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের নির্দেশনা এবং এ বিষয়ে সুপ্রিমকোর্টের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

আইন ও বিচারিক মানদণ্ড যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করে জুবায়ের রহমান চৌধুরী বলেন, বিচারপ্রার্থীদের জন্য দ্রুত ও সুসংহত ন্যায়বিচার নিশ্চিত করাই বিচার বিভাগের প্রধান লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। অনুষ্ঠানে মনিটরিং কমিটি ফর সাবঅর্ডিনেট কোর্টসের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিচারপতি মো. আতাবুল্লাহ এবং সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হাবিবুর রহমান সিদ্দিকীসহ সংশ্লিষ্ট বিচারিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওই অনুষ্ঠানে সিলেট বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারিক কর্মকর্তারা অভিজ্ঞতা, পেশাগত প্রত্যাশা এবং অধস্তন আদালতের বিচারকার্য পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় সিলেট বিভাগের চার জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং সিনিয়র জেলা ও দায়রা জজরা বক্তব্য দেন।

বক্তারা বিচারপ্রার্থীদের দ্রুত ও কার্যকর বিচারসেবা প্রদান, মামলা দ্রুত নিষ্পত্তি, বিচারিক কার্যক্রমে পেশাগত

দক্ষতা ও উৎকর্ষ বৃদ্ধি এবং বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করার বিষয়ে অভিজ্ঞতা, প্রত্যাশা ও মতামত তুলে ধরেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বিদেশি নাগরিকসহ নিহত ৪

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বিদেশি নাগরিকসহ নিহত ৪

সিলেটে প্রধান বিচারপতি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করা যাবে না

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করা যাবে না

৪৫ কোটি টাকা বকেয়া নরসিংদীতে তিন ফ্যাক্টরির গ্যাস লাইন বিচ্ছিন্ন

নরসিংদীতে তিন ফ্যাক্টরির গ্যাস লাইন বিচ্ছিন্ন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাজেকগামী গাড়িপ্রতি ভাড়া বাড়ল ৫০০ টাকা

সাজেকগামী গাড়িপ্রতি ভাড়া বাড়ল ৫০০ টাকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম