Logo
Logo
×

Advertisement

খবর

আ.লীগ ও বিরোধী দল মিলেমিশে একাকার: স্বাস্থ্যমন্ত্রী

Advertisement

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী মো. সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আর বর্তমান বিরোধী দল মিলেমিশে একাকার হয়ে গেছে। তারা নাকি আগামী ডিসেম্বরে বিএনপি সরকারের পতন ঘটাবে! তিনি বলেন, সব অপশক্তিকে প্রতিহত করতে হবে। এজন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। রোববার বিকালে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশে সাংবিধানিকভাবে যারা রাজনীতিতে নিষিদ্ধ তাদের পূর্বের ইতিহাস সবাই জানেন। ওই সময় গুম, খুন, লুণ্ঠন, দুর্নীতি, জনগণের কণ্ঠ চেপে ধরা, কথা বলতে না দেওয়া ও দেশের অর্থ বিদেশে পাচার করা হয়েছে। সেই স্বৈরাচার আওয়ামী লীগ দেশে কোনো অরাজকতা বা তাদের কার্যক্রম করতে চাইলে আপনারা কঠিনভাবে দমন করবেন। তিনি আরও বলেন, যারা দেশে অরাজকতা সৃষ্টি করে অস্থিতিশীল করতে চায়, সেই পতিত স্বৈরাচার ও বিরোধী অপশক্তিকে দেশের স্বার্থে রুখে দিতে হবে। আগামীতে যারাই ষড়যন্ত্র করতে চাইবে তাদের রাজনৈতিকভাবে দমন করতে হবে। দেশ থেকে তাদের উৎখাত করতে হবে।

দেশের স্বার্থ রক্ষার বিষয়ে সরদার সাখাওয়াত হোসেন বলেন, আমরা দেশের স্বার্থ বিক্রি করব না। চোখ রাঙিয়ে কোনো লাভ হবে না। বাংলাদেশের এক ইঞ্চি জায়গাও কারও নেওয়ার ক্ষমতা নেই। যতদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিকরা বেঁচে থাকবেন ততদিন বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে থাকবে। ভারতীয় সম্প্রসারণবাদকে বিদায় জানাতে চাই। তিনি বলেন, আমাদের দেশনেত্রী খালেদা জিয়া বলে গেছেন, ‘আমাদের বন্ধু আছে, কিন্তু আমাদের প্রভু নেই।’ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারাই দলের মূলশক্তি। কাজেই দলের মধ্যে কোনো ভেদাভেদ থাকা যাবে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে। যাকে মনোনয়ন দেওয়া হবে তাকে বিজয়ের জন্য কাজ করবেন।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মো. আজাদ হোসেনের সভাপতিত্বে সভায় মানিকগঞ্জ-১ আসনের সংসদ-সদস্য এসএ জিন্নাহ কবীর, মানিকগঞ্জ-২ আসনের সংসদ-সদস্য মইনুল ইসলাম খান, জেলা জজ আদালতের পিপি নুরতাজ আলম বাহার, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ, সাধারণ সম্পাদক আবদুস সালাম বাদল, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

টঙ্গীতে কাভার্ডভ্যান চাপায় মা-ছেলে নিহত

টঙ্গীতে কাভার্ডভ্যান চাপায় মা-ছেলে নিহত

অষ্টগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষ চাইনিজ কুড়াল হাতে ছাত্রদল নেতা, ভাইরাল

চাইনিজ কুড়াল হাতে ছাত্রদল নেতা, ভাইরাল

ফ্যামিলি ও কৃষক কার্ড নিয়ে চাঁদাবাজি করলে ডাবল মামলা: ডেপুটি স্পিকার

ফ্যামিলি ও কৃষক কার্ড নিয়ে চাঁদাবাজি করলে ডাবল মামলা: ডেপুটি স্পিকার

আ.লীগ ও বিরোধী দল মিলেমিশে একাকার: স্বাস্থ্যমন্ত্রী

আ.লীগ ও বিরোধী দল মিলেমিশে একাকার: স্বাস্থ্যমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম