Logo
Logo
×

Advertisement

খবর

টঙ্গীতে কাভার্ডভ্যান চাপায় মা-ছেলে নিহত

সড়কে কিশোরসহ ঝরল ৩ প্রাণ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

গাজীপুরের টঙ্গীতে কাভার্ডভ্যান চাপায় মা আয়েশা খাতুন ও ছেলে ইয়াছিন নিহত হয়েছেন। দুর্ঘটনায় ইয়াছিনের স্ত্রী আরজিনা গুরুতর আহত হয়েছেন। রোববার বিকালে টঙ্গী উড়াল সড়কের স্টেশন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়া দুর্ঘটনায় তিন স্থানে আরও তিনজন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে খাগড়াছড়ি ও নাটোরে দুই চালক এবং ফরিদপুরে কিশোর রয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

টঙ্গী শিল্পাঞ্চল (গাজীপুর) : নিহত আয়েশা খাতুন ময়মনসিংহের মুক্তাগাছা থানার বাদাম মাছিয়া এলাকার বাসিন্দা চাঁন মিয়ার স্ত্রী। গ্রামের বাড়িতে বিয়ের অনুষ্ঠান শেষে তারা টঙ্গীর নিমতলী এলাকার ভাড়া বাসায় ফেরার জন্য বাসে টঙ্গী স্টেশন রোড এলাকায় আসেন। বাস থেকে নামার পর আয়েশা, ইয়াছিন ও আরজিনা পাশের ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বেপরোয়া কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইয়াছিনকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মায়েরও মৃত্যু হয়। আহত আরজিনাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খাগড়াছড়ি : মাটিরাঙ্গায় মালবাহী জিপ (চাঁদের গাড়ি) খাদে পড়ে চালক নিহত হয়েছেন। রোববার সকালে আলুটিলা সাপমারা এলাকায় রোববার সকালে এ দুঘর্টনা ঘটে। নিহত জিপ চালকের নাম চন্দন দত্ত। তিনি খাগড়াছড়ি পৌরসভার অমূল্য দত্তের ছেলে।

ফরিদপুর : মধুখালীতে নসিমন উলটে কিশোর রাহুল মোল্লার মৃত্যু হয়েছে। শনিবার বিকালে উপজেলার কামালদিয়া ইউনিয়নের রাইকদহ ব্রিজসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। রাহুল মধুখালী উপজেলার উলুহাট গ্রামের বাকি মোল্লার ছেলে।

নাটোর : নাটোরে বাসের ধাক্কায় বাইসাইকেলচালক আবু চাঁন মোল্লা নিহত হয়েছেন। তিনি বাগাতিপাড়া উপজেলার তালতলা গ্রামের মৃত নসির মোল্লার ছেলে এবং একই এলাকার কাদিরাবাদ ক্যান্টমেন্ট মাহমুদুল হাসান স্যাপার প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক ছিলেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

টঙ্গীতে কাভার্ডভ্যান চাপায় মা-ছেলে নিহত

টঙ্গীতে কাভার্ডভ্যান চাপায় মা-ছেলে নিহত

অষ্টগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষ চাইনিজ কুড়াল হাতে ছাত্রদল নেতা, ভাইরাল

চাইনিজ কুড়াল হাতে ছাত্রদল নেতা, ভাইরাল

ফ্যামিলি ও কৃষক কার্ড নিয়ে চাঁদাবাজি করলে ডাবল মামলা: ডেপুটি স্পিকার

ফ্যামিলি ও কৃষক কার্ড নিয়ে চাঁদাবাজি করলে ডাবল মামলা: ডেপুটি স্পিকার

আ.লীগ ও বিরোধী দল মিলেমিশে একাকার: স্বাস্থ্যমন্ত্রী

আ.লীগ ও বিরোধী দল মিলেমিশে একাকার: স্বাস্থ্যমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম