Logo
Logo
×

Advertisement

খবর

অষ্টগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষ

চাইনিজ কুড়াল হাতে ছাত্রদল নেতা, ভাইরাল

Advertisement

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির বিবদমান দুগ্রুপের সংঘর্ষ চলাকালে চাইনিজ কুড়াল হাতে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ তাওকিরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। শুক্রবার উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের আখড়া বাজার এলাকায় বিলমাকসা জলমহালের নিয়ন্ত্রণ ও মাছধরার বিরোধের জেরে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক এস এম শাহিনের অনুসারীদের মধ্যে সংঘর্ষে দুপক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। এ সংঘর্ষের একটি ভিডিও ক্লিপে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদের ছেলে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ তাওকিরকে হাতে চাইনিজ কুড়াল হাতে অ্যাকশনে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে সৈয়দ তাওকির অভিযোগ অস্বীকার করে বলেন, সংঘর্ষ থামানোর জন্য অন্য একজনের হাত থেকে কুড়ালটি কেড়ে নিয়েছিলেন।

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ বলেন, বিষয়টি এখনো জানা হয়নি। বিষয়টি জেনে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে শুক্রবারের সংঘর্ষের ঘটনায় তাওকিরের বাবাকে শোকজ করেছে জেলা বিএনপি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

টঙ্গীতে কাভার্ডভ্যান চাপায় মা-ছেলে নিহত

টঙ্গীতে কাভার্ডভ্যান চাপায় মা-ছেলে নিহত

অষ্টগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষ চাইনিজ কুড়াল হাতে ছাত্রদল নেতা, ভাইরাল

চাইনিজ কুড়াল হাতে ছাত্রদল নেতা, ভাইরাল

ফ্যামিলি ও কৃষক কার্ড নিয়ে চাঁদাবাজি করলে ডাবল মামলা: ডেপুটি স্পিকার

ফ্যামিলি ও কৃষক কার্ড নিয়ে চাঁদাবাজি করলে ডাবল মামলা: ডেপুটি স্পিকার

আ.লীগ ও বিরোধী দল মিলেমিশে একাকার: স্বাস্থ্যমন্ত্রী

আ.লীগ ও বিরোধী দল মিলেমিশে একাকার: স্বাস্থ্যমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম