Logo
Logo
×

Advertisement

খবর

ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণ

যুবদল নেতা চুরির মামলায় গ্রেফতার, প্রতিবাদে থানা ঘেরাও

Advertisement

Icon

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মৌলভীবাজারের রাজনগরে রিপন আহমদ নামে এক যুবদল নেতাকে আটক করে সিএনজি অটোরিকশা চুরির মামলায় আদালতে পাঠানোর প্রতিবাদে রাজনগর থানা ঘেরাও করেন নেতাকর্মীরা। এ সময় থানার সামনে মৌলভীবাজার-রাজনগর-সিলেট ও মৌলভীবাজার-কুলাউড়া সড়ক অবরোধ করে রাখেন তারা। রোববার রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের ও উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলন ঘটনাস্থলে আসেন। পরে পুলিশ আটক নেতাকে ছেড়ে দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। পুলিশ ও বিএনপি সূত্রে জানা যায়, রোববার রাজনগর উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে রাজনগর উপজেলা বিএনপি। টেংরা ইউনিয়নের যুবদল নেতা ব্যবসায়ী রিপন আহমদ ও অপর এক কর্মী রামিম মিছিল শেষে যাওয়ার পথে কলেজ পয়েন্ট এলাকায় দুর্ঘটনার শিকার হন। পরে ধাওয়া করে রাজনগরের গোবিন্দবাটি এলাকায় তারা গাড়িটির গতিরোধ করে। গাড়িতে থাকা আরোহী নিজেদের মৌলভীবাজারের ম্যাজিস্ট্রেট বলে পরিচয় দেন। এরপরও রিপন তাদের সঙ্গে অসদাচরণ করেন। পরে রাজনগর থানায় খবর দিলে পুলিশ রিপন ও রামিমকে আটক করে থানায় নিয়ে যায়। রাতে খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা রাজনগর থানায় এসে মুচলেকা দিয়ে রিপনকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ রিপন ও রামিমকে একটি সিএনজি অটোরিকশা চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়। আদালত তাদের জেলহাজতে পাঠান। এর প্রতিবাদে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা রোববার রাতে রাজনগর থানা ঘেরাও করেন। এ সময় তারা মৌলভীবাজার-রাজনগর-সিলেট ও মৌলভীবাজার-কুলাউড়া সড়ক অবরোধ করে রাখেন। এ ব্যাপারে রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলন ক্ষোভ প্রকাশ করে বলেন, ভালো মানুষকে চোর বানিয়ে মিথ্যা অভিযোগে আটক কেন করতে হবে। পুলিশ সুপার জানান, ঘটনা বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মোটরসাইকেলে তিন বন্ধু বাসচাপায় নিহত

মোটরসাইকেলে তিন বন্ধু বাসচাপায় নিহত

প্রবেশ ফি বাড়তি নেওয়ার জের শ্রমিককে মারধরে চট্টগ্রাম বন্দরে ডেলিভারি বন্ধ

শ্রমিককে মারধরে চট্টগ্রাম বন্দরে ডেলিভারি বন্ধ

সরকারি প্রাথমিকে সহকারী শিক্ষক পদ ভেরিফিকেশনে বাদ পড়া জাহিদ চাকরি পেলেন

ভেরিফিকেশনে বাদ পড়া জাহিদ চাকরি পেলেন

প্রিজনভ্যান থেকে পিচ্চি রাজার পলায়ন ৫ পুলিশ সদস্য বরখাস্ত

৫ পুলিশ সদস্য বরখাস্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম