Logo
Logo
×

Advertisement

খবর

প্রবেশ ফি বাড়তি নেওয়ার জের

শ্রমিককে মারধরে চট্টগ্রাম বন্দরে ডেলিভারি বন্ধ

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চট্টগ্রাম বন্দরে প্রবেশে ফি নির্ধারিত হারের চেয়ে বেশি নেওয়ার প্রতিবাদ করায় পণ্যবাহী ট্রেইলরের এক কর্মীকে মারধর করেছেন নিরাপত্তাকর্মীরা। সোমবার বিকাল ৩টায় চট্টগ্রাম বন্দরের পাঁচ নম্বর গেটে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে পরিবহণ শ্রমিকরা চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার ডেলিভারি বন্ধ করে দেন। একই সঙ্গে পণ্যবাহী কাভার্ডভ্যান চলাচলও বন্ধ হয়ে যায়। চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম যুগান্তরকে বলেন, বন্দরের নিরাপত্তাকর্মী ও পরিবহণ শ্রমিকদের মধ্যে একটি ভুল বোঝাবুঝির ঘটনা কেন্দ্র করে পরিবহণ বন্ধ হয়ে যায়। বিষয়টি সমাধানের জন্য উভরপক্ষকে নিয়ে আলোচনা চলছে। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে ডেলিভারি চালু হবে।

জানা গেছে, মারধরের জেরে চট্টগ্রাম বন্দরের চার নম্বর গেটে অবস্থান করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এর ফলে বন্দরের ভেতরে এবং ভেতর থেকে বাইরে কোনো গাড়ি আসতে পারেনি। এদিকে বন্দর সড়কে দীর্ঘ যানজট লেগে যায়। এ সময় সাধারণ যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়।

প্রাইম মুভারস শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আবুল খায়ের জানান, চট্টগ্রাম বন্দরে গেট পাশের ফি ৫৭ টাকার বদলে ৮০-১০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। সমিতির কোষাধ্যক্ষ মোকতার হোসেনের কাছ থেকেও বাড়তি টাকা নেওয়ার প্রতিবাদ জানালে গেট থেকে এসে বন্দরের নিরাপত্তাকর্মীরা তাকে মারধর করেন। পাঁচ নম্বর গেটে এ ঘটনার পর আমরা বন্দরকে জানালে তারা এসে আমাদের আশ্বস্ত করে। মীমাংসার প্রস্তাব দেয়। এরপর আমরা সবাই চার নম্বর গেটে গেলে সেখানে আরেক দল আমাদের দিকে তেড়ে আসে। এরপর থেকে আমরা পণ্য পরিবহণ বন্ধ করে দেই।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মোটরসাইকেলে তিন বন্ধু বাসচাপায় নিহত

মোটরসাইকেলে তিন বন্ধু বাসচাপায় নিহত

প্রবেশ ফি বাড়তি নেওয়ার জের শ্রমিককে মারধরে চট্টগ্রাম বন্দরে ডেলিভারি বন্ধ

শ্রমিককে মারধরে চট্টগ্রাম বন্দরে ডেলিভারি বন্ধ

সরকারি প্রাথমিকে সহকারী শিক্ষক পদ ভেরিফিকেশনে বাদ পড়া জাহিদ চাকরি পেলেন

ভেরিফিকেশনে বাদ পড়া জাহিদ চাকরি পেলেন

প্রিজনভ্যান থেকে পিচ্চি রাজার পলায়ন ৫ পুলিশ সদস্য বরখাস্ত

৫ পুলিশ সদস্য বরখাস্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম