Logo
Logo
×

Advertisement

খবর

প্রিজনভ্যান থেকে পিচ্চি রাজার পলায়ন

৫ পুলিশ সদস্য বরখাস্ত

Advertisement

Icon

গাজীপুর ও কাশিমপুর-কোনাবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ঢাকার আদালতে হাজিরা শেষে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে শৌচাগারের কথা বলে প্রিজনভ্যান থেকে ২৫ মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজার পালানোর ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। সোমবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাহেরুল হক চৌহান এ তথ্য জানান।

তিনি বলেন, আসামি পলায়নের পরে আমরা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ পাঁচজনকে সাসপেন্ড করেছি। এখানে যারা ছিলেন, গাড়ির ড্রাইভারসহ পাঁচজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে। ডিসি হেডকোয়ার্টারের নেতৃত্বে ওই তদন্ত কমিটি কাজ করবে।

কারাগার সূত্রে জানা যায়, ঢাকা মেট্রোপলিটন আদালতে হাজিরার জন্য রোববার সকালে পিচ্চি রাজাকে প্রিজনভ্যানে করে ঢাকায় নেওয়া হয়। আদালতে হাজিরা শেষে তাকে ফের গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ ফিরিয়ে নেওয়া হচ্ছিল। প্রিজনভ্যানটি গাজীপুরের নাওজোড় এলাকায় পৌঁছালে পিচ্চি রাজা প্রাকৃতিক কাজ সারার জন্য শৌচাগারে যাওয়ার কথা বলে। পরে আনা-নেওয়ার দায়িত্বে থাকা পুলিশ সদস্য তাকে একটি শৌচাগারে নিয়ে যান। সেখানে সুযোগ পেয়ে কৌশলে পালিয়ে যায় সে।

ডিএমপির মোহাম্মদপুর থানার একটি সূত্র জানায়, চলতি বছরের ১৯ মে মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদককারবারি হিসাবে পরিচিত পিচ্চি রাজাকে গ্রেফতার করা হয়। পিচ্চি রাজা, তার স্ত্রী ও শ্যালক নেপাল থেকে দেশে ফেরার খবরে পুলিশ বিমানবন্দরে অবস্থান নেয়। পরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাদের হেফাজতে নেওয়া হয়। সূত্রটি আরও জানায়, পিচ্চি রাজার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ২৫টির মতো মামলা রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মোটরসাইকেলে তিন বন্ধু বাসচাপায় নিহত

মোটরসাইকেলে তিন বন্ধু বাসচাপায় নিহত

প্রবেশ ফি বাড়তি নেওয়ার জের শ্রমিককে মারধরে চট্টগ্রাম বন্দরে ডেলিভারি বন্ধ

শ্রমিককে মারধরে চট্টগ্রাম বন্দরে ডেলিভারি বন্ধ

সরকারি প্রাথমিকে সহকারী শিক্ষক পদ ভেরিফিকেশনে বাদ পড়া জাহিদ চাকরি পেলেন

ভেরিফিকেশনে বাদ পড়া জাহিদ চাকরি পেলেন

প্রিজনভ্যান থেকে পিচ্চি রাজার পলায়ন ৫ পুলিশ সদস্য বরখাস্ত

৫ পুলিশ সদস্য বরখাস্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম