Logo
Logo
×

Advertisement

খবর

মোটরসাইকেলে তিন বন্ধু বাসচাপায় নিহত

পাটগ্রামে চারজনসহ আরও তিন জেলায় ৬ প্রাণহানি

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বরিশালের উজিরপুরে বাসচাপায় একই মোটরসাইকেলে থাকা তিন বন্ধু প্রাণ হারিয়েছে। লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ চারজন নিহত হয়েছেন। আরও দুই জেলায় সড়কে প্রাণ গেছে দুজনের। তাদের মধ্যে বগুড়ায় কলেজছাত্র ও চাঁদপুরের হাজীগঞ্জে শিশু রয়েছে। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ-

বরিশাল : নিহতরা হলো-উজিরপুর উপজেলার আটিপাড়া গ্রামের কবির ঢালীর ছেলে সৌরভ ঢালী, একই গ্রামের তাওহীদ ইসলাম ও পার্শ্ববর্তী ধামসর গ্রামের মনির হোসেনের ছেলে মোস্তাকিন। তিনজনই আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল। তারা একে অপরের বন্ধু ছিল। উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন জানান, তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বের হয়। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আটিপাড়া এলাকায় ঢাকাগামী সুরভী পরিবহণের একটি বাস মোটরসাইকেলটি চাপা দেয়। এ সময় মোটরসাইকেলচালক সৌরভসহ আরোহী মোস্তাকিন ও তাওহীদ ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনার পর প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাটগ্রাম (লালমনিরহাট) : নিহতরা হলেন-পাটগ্রাম উপজেলার ইসলামপুর (ডাঙ্গাপাড়া) গ্রামের মজিবর রহমানের ছেলে নুর আমীন, গুড়িয়াটারী (ছাড়ারপাড়) গ্রামের ফাতুল হোসেন ও একই গ্রামের মনিরুলের ছেলে মোস্তাকিম এবং বুড়িমারী বাজার এলাকার আনোয়ার। সোমবার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বুড়িমারী ইউনিয়নের ঘুণ্টিঘর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৮টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী খালি ট্রাকের সামনের একটি চাকা ফেটে যায়। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দিয়ে পাশের দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে আরও দুজন মারা যান।

বগুড়া : সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তামজিদ হাসান বাঁধন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অনার্সের শিক্ষার্থী ছিলেন। রোববার রাতে বগুড়া মহানগরীর স্টেশন রোডে দুর্ঘটনাটি ঘটে।

হাজীগঞ্জ (চাঁদপুর) : সড়ক পার হতে গিয়ে প্রাইভেটকারচাপায় নিহত রাফিয়া আক্তার হাজীগঞ্জ উপজেলার পাতানিশ গ্রামের এমরান বেপারির মেয়ে। সোমবার হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের পাতানিশ মসজিদের সামনে দুর্ঘটনাটি ঘটে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মোটরসাইকেলে তিন বন্ধু বাসচাপায় নিহত

মোটরসাইকেলে তিন বন্ধু বাসচাপায় নিহত

প্রবেশ ফি বাড়তি নেওয়ার জের শ্রমিককে মারধরে চট্টগ্রাম বন্দরে ডেলিভারি বন্ধ

শ্রমিককে মারধরে চট্টগ্রাম বন্দরে ডেলিভারি বন্ধ

সরকারি প্রাথমিকে সহকারী শিক্ষক পদ ভেরিফিকেশনে বাদ পড়া জাহিদ চাকরি পেলেন

ভেরিফিকেশনে বাদ পড়া জাহিদ চাকরি পেলেন

প্রিজনভ্যান থেকে পিচ্চি রাজার পলায়ন ৫ পুলিশ সদস্য বরখাস্ত

৫ পুলিশ সদস্য বরখাস্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম