Logo
Logo
×

Advertisement

খবর

সিকৃবি যুগান্তর প্রতিনিধিকে হেনস্তা ছাত্রদলের

Advertisement

Icon

সিলেট ব্যুরো ও সিকৃবি প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ছাত্রদলের হাতে হেনস্তার শিকার হয়েছেন যুগান্তর প্রতিনিধি আইনুল হক। উপাচার্যকে অভ্যর্থনা দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের বাগ্বিতণ্ডা ও এক নেতাকে ধাক্কাধাক্কির ঘটনার ছবি তুলতে চাইলে আইনুলকে হেনস্তা, হুমকি ও পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়। মঙ্গলবার বিকাল সোয়া ৪টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে এ ঘটনা ঘটে।

সিকৃবি সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক ও ভুক্তভোগী সাংবাদিক আইনুল বলেন, সংঘর্ষের আশঙ্কার খবর পেয়ে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা ঘটনাস্থলে যান। পরিস্থিতি উত্তপ্ত হলে তিনি ছবি, ভিডিও ও তথ্য সংগ্রহ করছিলেন। এ সময় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান ফাহাদ, আনাম সরকার মুন, সদস্য রাজেশ বাছাড়সহ কয়েকজন তার দিকে আক্রমণাত্মকভাবে তেড়ে আসেন। একপর্যায়ে জোর করে মোবাইল ফোন থেকে ভিডিও মুছে ফেলতে বাধ্য করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সানাউল হোসেন সনি যুগান্তরকে বলেন, আমি এই মুহূর্তে ব্যস্ত। অভিযোগটি হোয়াটসঅ্যাপে পাঠালে একটা বক্তব্য পাঠাব। তবে রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি কোনো বক্তব্য পাঠাননি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম