Logo
Logo
×

Advertisement

খবর

রূপগঞ্জে যুবদল ও ছাত্রলীগ সংঘর্ষ গুলি হামলা ভাঙচুর

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজনৈতিক দ্বন্দ্বের জেরে স্থানীয় যুবদল ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া-পালটাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ফাঁকা গুলি করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। এছাড়া একপক্ষ আরেক পক্ষের ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুর করেছে। সোমবার রাতে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩ জন।

স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত ১০টার দিকে তারাব পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আরজু ভূঁইয়ার সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাফিন ভূঁইয়ার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে যুবদল নেতা আরজু ছাত্রলীগ নেতা রাফিনের মাথায় ইট দিয়ে আঘাত করে। রাফিন ক্ষিপ্ত হয়ে চলে যায়। পরে মুড়াপাড়া এলাকা থেকে দুই মোটরসাইকেলে বরপা বাসস্ট্যান্ডে এসে ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এ সময় পুরো এলাকায় আতঙ্কে সৃষ্টি হয়। একপর্যায়ে তাদের দুপক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পালটাধাওয়া ও সংঘর্ষ হয়। পরে ছাত্রলীগ নেতা রাফিনের লোকজনের বাইকে আগুন দেয় আরজুর লোকজন এবং তাৎক্ষণিক যুবদল নেতাকর্মীরা জড়ো হয়ে নানা ধরনের স্লোগান দেন। আরজুর লোকজন ক্ষোভে ছাত্রলীগ নেতা ও তার আত্মীয়-স্বজনের ১৬টি ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা ভাঙচুর করে। এতে বাধা দিতে এলে ইয়ার হোসেনসহ ৩ জনকে আহত করা হয়। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলামের নেতৃত্বে রূপগঞ্জ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন বলেন, যুবদল নেতা আরজু মামলা করেছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম