Logo
Logo
×

Advertisement

খবর

এমপির নেতৃত্বে থানার সামনে মিছিল

ফতুল্লায় থানার ইট খুলে নেওয়ার হুঁশিয়ারি এনসিপি নেতার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক এনসিপি নেতার ওপর হামলার ঘটনার পর ‘আর কোনো কর্মীর ওপর হামলা হলে থানার ইট খুলে নেওয়ার’ হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা কমিটির আহ্বায়ক যুবাইর সরদার। সোমবার রাতে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ-সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে এনসিপি নেতাকর্মীরা মিছিল সহকারে থানার ভেতরে যান। এ সময় ওসি কক্ষের সামনে গিয়ে তারা বিভিন্ন ধরনের স্লোগান দেন।

ফতুল্লা মডেল থানার ওসির কক্ষের সামনে যুবাইরকে বলতে শোনা যায়, ‘আমি যুবাইর সরদার, নারায়ণগঞ্জ এনসিপির আহ্বায়ক। যদি আমার কোনো কর্মীর গায়ে হাত তোলে, লাশের বদলে লাশ নেব। যদি আমার একজন নেতাকর্মীর গায়ের রক্ত পড়ে আরেকবার, থানার ইট পর্যন্ত খুলে নেব।’

এই বক্তব্যের ১৭ সেকেন্ডের ভিডিও এনসিপি নেতাকর্মীরাই ফেসবুকে পোস্ট করেছেন। সেখানে এ ধরনের বক্তব্য দিতে শোনা যায় যুবাইরকে। ফতুল্লা থানার ওসি মাহবুব আলম বলেন, এ ধরনের বক্তব্য কেউ দিয়েছে কিনা আমি শুনিনি। তখন আমি ভেতরে ছিলাম। এমন বক্তব্য কেউ দিয়ে থাকলে তা ভালো চর্চা নয়। তারা দায়িত্বশীল পদে থেকে এভাবে থানার ভেতরে বক্তব্য রাখতে পারেন না। এর আগে সোমবার রাতে ফতুল্লা থানাধীন বক্তাবলী বাজার এলাকায় হামলার শিকার হন এনসিপি জেলা কমিটির সহসাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম। এনসিপি নেতাদের অভিযোগ-ধলেশ্বরী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটা নিয়ে বক্তব্য রাখায় বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের নির্দেশে বিএনপি নেতাকর্মীরা হামলা চালান। হামলার পর এনসিপি নেতাকর্মীরা ফতুল্লা মডেল থানার ভেতরে অবস্থান নেন। থানার সামনে মিছিল করেন এবং বিএনপির বিরুদ্ধে স্লোগানও দেন। রাতে থানায় যান এনসিপির সংসদ-সদস্য আব্দুল্লাহ আল আমিনও।

রাতেই এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হাসান বাদী হয়ে হালিম আজাদসহ ১৬ বিএনপি নেতাকর্মীর নামে হত্যাচেষ্টা মামলা করেন।

সংসদ-সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেন, আমরা আইনের আশ্রয় নিতেই থানায় গিয়েছিলাম। যুবাইর যে বক্তব্য দিয়েছে, এটি মূলত ক্ষোভের বহিঃপ্রকাশ।

এনসিপি নেতা যুবাইর বলেন, ফেসবুকে আমার যে বক্তব্য ছড়িয়ে পড়েছে তা আংশিক, পুরো বক্তব্য নয়। আমি দলীয় নেতাকর্মীদের শান্ত করার জন্য বলেছিলাম, আমরা আইন হাতে তুলে নিতে পারি না। আমরা আইনের আশ্রয় নিতেই এসেছি। যদি পুলিশ কার্যকর ব্যবস্থা না নেয় তবে আমরা অ্যাকশনে যাব।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম