সাজেকে দুই গ্রুপের বন্দুকযুদ্ধে শিশু শিক্ষার্থী গুলিবিদ্ধ
Advertisement
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেকে দুই সশস্ত্র গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলা বন্দুকযুদ্ধে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে। তার নাম কস্মিকা ত্রিপুরা (৮)। মঙ্গলবার সকালে সাজেক ইউনিয়নের মাচালং এলাকার নোয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, এদিন সকাল থেকে ওই এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এবং জনসংহতির (জেএসএস) সমর্থনপুষ্ট দুই সশস্ত্র গ্রুপের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় স্থানীয় গ্রামের পথচারী শিশু কস্মিকা ত্রিপুরা বাম হতে গুলিবিদ্ধ হয়। কস্মিকা ওই এলাকার ভুয়োছড়ির নিচে মন্দিরাছড়া গ্রামের উলেন্দ্র ত্রিপুরা মেয়ে ও মাচালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। এ ঘটনায় ফেসবুক পোস্টে দেওয়া এক বিবৃতিতে ?বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের পক্ষে পাহাড়ে সহিংসতা বন্ধের আহ্বান জানানো হয়েছে।
সাজেক ইউনিয়ন পরিষদের সদস্য জুপিথাং ত্রিপুরা বলেন, শিশুটিকে উদ্ধার করে মাচালং বাজারের একটি ফার্মেসিতে নিয়ে হাতে বিদ্ধ গুলি বের করে দেওয়া হয়। এরপর বিকালে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।
