Logo
Logo
×

Advertisement

খবর

মেয়ের বিয়ের বাজার করে ফেরা হলো না বাবার

ব্যাংক কর্মকর্তাসহ ঝরল আরও ৫ প্রাণ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

শুক্রবার মেয়ের বিয়ে। বাড়িতে চলছিল প্রস্তুতি, আনন্দ আর ব্যস্ততা। মঙ্গলবার বরপক্ষের লোকজনও আসার কথা ছিল। তাই মেয়ের বিয়ের বাজার করতে ভোরে বাড়ি থেকে বের হয়েছিলেন বাবা লোকমান হোসেন। কিন্তু সেই বাজার নিয়ে আর ফেরা হলো না তার। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন তিনি। দুর্ঘটনায় মারা গেছেন এক ব্যবসায়ীও। এছাড়া সড়ক দুর্ঘটনায় তিন স্থানে নিহত হয়েছেন আরও চারজন। তাদের মধ্যে ফেনীতে যুবক, মৌলভীবাজারে অটোচালক এবং টাঙ্গাইলে ব্যাংক কর্মকর্তাসহ দুজন রয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

জয়দেবপুর (গাজীপুর) : নিহত লোকমান ভবানীপুর এলাকার সোনা মিয়া হাজির ছেলে। নিহত অপরজন মাছ ব্যবসায়ী দিরু। তার বাড়ি নেত্রকোনায়। মঙ্গলবার ভোরে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর জেসন গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভোরে লোকমান মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মাছবাহী গাড়ি তাকে ধাক্কা দেয়। পরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে মাছবাহী গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত লোকমান ও দিরুকে হাসপাতালে নিলে চিকিৎসক লোকমানকে মৃত ঘোষণা করেন। এর কিছু সময় পর দিরুও মারা যান।

ফেনী : ছাগলনাইয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে যুবক সিরাজ মিয়া নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার সকালে ছাগলনাইয়া-মুহুরীগঞ্জ সড়কের পৌরসভার মাস্টারপাড়া রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। সিরাজ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারি ইউনিয়নের বাসিন্দা। পেশায় কৃষক সিরাজ ৪০ দিনের চিল্লায় অংশ নিতে তাবলিগ জামাতের দলের সঙ্গে ১৬ সেপ্টেম্বর ছাগলনাইয়ায় এসেছিলেন।

কুলাউড়া (মৌলভীবাজার) : রাজনগর উপজেলায় প্রাইভেটকারচাপায় অটোরিকশাচালক সুধাময় দেবের মৃত্যু হয়েছে। মঙ্গলবার মৌলভীবাজার-কুলাউড়া সড়কের চাতুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সুধাময় রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ভূমিউড়া গ্রামের বাসিন্দা।

সখীপুর ও কালিহাতী (টাঙ্গাইল) : সখীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয় অটোচালক সিরাজুল ইসলামের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে সখীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জায়েদা মার্কেট এলাকার মৃত এছহাক আলীর ছেলে। এদিকে কালিহাতীতে গাড়িচাপায় ব্যাংক কর্মকর্তা শহিদুল ইসলাম নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে কালিহাতীর চাটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শহিদুল ঘাটাইল উপজেলার কোনাবাড়ী গ্রামের মোয়াজ্জেম হোসেন মাজম আলীর ছেলে। তিনি কালিহাতী উপজেলার চাটিপাড়া আশা এনজিও ব্যাংকের সিনিয়র লোন অফিসার ছিলেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মেয়ের বিয়ের বাজার করে ফেরা হলো না বাবার

মেয়ের বিয়ের বাজার করে ফেরা হলো না বাবার

মেঘনায় বিএনপির দুই গ্রুপে টেঁটাযুদ্ধ, আহত ২০

মেঘনায় বিএনপির দুই গ্রুপে টেঁটাযুদ্ধ, আহত ২০

চাঁপাইয়ে বাড়িতে ককটেল বিস্ফোরণ, উড়ে গেল চাল

চাঁপাইয়ে বাড়িতে ককটেল বিস্ফোরণ, উড়ে গেল চাল

হুমায়ুন-ত্রিবেদী বৈঠক প্রধানমন্ত্রীর ভারত সফর পরিবেশ তৈরি হলেই

প্রধানমন্ত্রীর ভারত সফর পরিবেশ তৈরি হলেই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম