ইবিতে সংঘর্ষের জেরে বহিষ্কার তিন শিক্ষার্থী
Advertisement
ইবি প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাসে উচ্চস্বরে গল্প করা নিয়ে মারামারির জেরে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই শিক্ষক-শিক্ষার্থী আহত এবং প্রক্টরিয়াল বডির সদস্যসহ অন্য শিক্ষকরা হেনস্তার শিকার হয়েছেন। বুধবার দুপুরে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে বাংলা ও আইসিটি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় প্রক্টরিয়াল বডি ও ছাত্র-উপদেষ্টার জরুরি সভায় তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তারা হলেন-বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মেহেদী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আব্দুর রউফ ও মোসাব্বির হোসেন। ঘটনা তদন্তে পৃথক কমিটি হয়েছে।
