Logo
Logo
×

Advertisement

খবর

ফার্নেস অয়েলের দাম বাড়ল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে। এর সঙ্গে সমন্বয় করে ফার্নেস অয়েলের দাম লিটারপ্রতি ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে প্রতি লিটারের দাম ৯৬ টাকা ৮৬ পয়সা থেকে বেড়ে ১০৮ টাকা ৭৮ পয়সা হয়েছে। নতুন মূল্য বুধবার রাত ১২টার পর কার্যকর হবে।

বুধবার এ সংক্রান্ত আদেশ জারি করে বিইআরসি। বিদ্যুৎ উৎপাদনে দেশে বছরে প্রায় ২০ লাখ টন ফার্নেস অয়েল ব্যবহৃত হয়। ফলে দাম বৃদ্ধিতে জ্বালানি তেলনির্ভর বিদ্যুৎ উৎপাদনের ব্যয় বাড়তে পারে।

এর আগে দুবার ফার্নেস অয়েলের দাম কমিয়েছিল কমিশন। ৩০ জুন প্রতি লিটারের দাম ১১৩ টাকা ৫৪ পয়সা থেকে কমিয়ে ১০৯ টাকা ১০ পয়সা করা হয়। পরের দুই মাসে তা আরও কমে ৯৬ টাকা ৮৬ পয়সায় নামে। এবার এক ধাক্কায় ১১ টাকা ৯২ পয়সা বাড়ানো হলো।

Advertisement

Advertisement

আরও পড়ুন

গ্যাস সংকট দুই কারখানায় বন্ধ সার উৎপাদন

দুই কারখানায় বন্ধ সার উৎপাদন

মাগুরায় ২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা! জিএমসহ ৫ জন বরখাস্ত

জিএমসহ ৫ জন বরখাস্ত

ফার্নেস অয়েলের দাম বাড়ল

ফার্নেস অয়েলের দাম বাড়ল

শিশুসন্তানকে ফাঁসিতে ঝোলানোর চেষ্টা ‘আমাকে বাঁধিও না ছেড়ে দাও’

‘আমাকে বাঁধিও না ছেড়ে দাও’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম