Logo
Logo
×

Advertisement

খবর

মাগুরায় ২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা!

জিএমসহ ৫ জন বরখাস্ত

বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দায়িত্বে অবহেলার অভিযোগে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মহিতুল ইসলামসহ পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এক গ্রাহকের ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮০ লাখ ১১ হাজার ৯৫৯ টাকা বিলের আলোচিত ঘটনায় কর্তৃপক্ষ এ পদক্ষেপ নিয়েছে।

এদিকে বুধবার সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ভুক্তভোগী গ্রাহক আলেয়া খাতুনকে ফোন করেন। এ সময় মন্ত্রী ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন বলে জানান গ্রাহক। আলেয়া বলেন, ‘মন্ত্রী ফোন করে আমার কাছে বিল-সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে চান। সব জেনে তিনি এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।’

মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, কম্পিউটারে টাইপিংয়ের ভুলের কারণে মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামের গ্রাহক মোছা. আলেয়া খাতুনের সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিলে আলোচিত ভুলটি হয়েছে। মঙ্গলবার গ্রাহক পল্লী বিদ্যুৎ সমিতির কাছে অভিযোগ করেন। এরপর সমিতির পক্ষ থেকে ভুল সংশোধন করে নতুন বিল দেওয়া হয়। পরে গ্রাহক সংশোধিত বিল অনুযায়ী ১ হাজার ৯৬৩ টাকা পরিশোধ করেন।

এ ঘটনায় দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে মঙ্গলবার মাগুরার আড়পাড়া আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম রেজাউল করিম, বিলিং সুপারভাইজার সীমা রানী দাস, বিলিং সহকারী সোমা রানী ঘোষ এবং মিটার রিডার তোরাব আলীকে শোকজ করা হয়। তাদেরকে ৭ কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হলেও বুধবার এই চারজনকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

সাময়িক বরখাস্ত হওয়া মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মহিতুলকে বুধবারের মধ্যে যশোর তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে। মাগুরার মহম্মদপুর উপজেলা পল্লী বিদ্যুতের ডিজিএম শাহীন আহসানকে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

গ্যাস সংকট দুই কারখানায় বন্ধ সার উৎপাদন

দুই কারখানায় বন্ধ সার উৎপাদন

মাগুরায় ২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা! জিএমসহ ৫ জন বরখাস্ত

জিএমসহ ৫ জন বরখাস্ত

ফার্নেস অয়েলের দাম বাড়ল

ফার্নেস অয়েলের দাম বাড়ল

শিশুসন্তানকে ফাঁসিতে ঝোলানোর চেষ্টা ‘আমাকে বাঁধিও না ছেড়ে দাও’

‘আমাকে বাঁধিও না ছেড়ে দাও’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম