দুই ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষ, আহত ৩০
Advertisement
কিশোরগঞ্জ ব্যুরো
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কিশোরগঞ্জের মিঠামইনে মাছ ধরা ও রিং জাল চুরির অভিযোগকে কেন্দ্র করে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার বৈরাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইমামনগর গ্রামে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, ওই অভিযোগকে কেন্দ্র করে ইমামনগর গ্রামের বর্তমান ইউপি সদস্য হান্নান মিয়া এবং সাবেক ইউপি সদস্য আবদুল লতিফের স্বজনদের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। বিরোধ মীমাংসার জন্য সালিশের উদ্যোগ নেন এলাকাবাসী। শুক্রবার সকালে সালিশে বৈরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হন। কিন্তু সালিশি দরবার শুরুর আগেই দুই ইউপি সদস্যের সমর্থকরা দা, বল্লম, বর্শা, টেঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। ঘণ্টাব্যাপী চলা ধাওয়া-পালটাধাওয়া এবং সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। তাদের উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার দিদারুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
