Logo
Logo
×

Advertisement

খবর

আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব

আশুলিয়ায় শ্রমিক দল নেতা গুলিবিদ্ধ, আহত ৫

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সাভারের আশুলিয়ায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় শ্রমিক দল নেতা গুলিবিদ্ধসহ অন্তত ৫ জন আহত হয়েছে। শুক্রবার আশুলিয়ার চিত্রশাইলের মানিকগঞ্জপাড়ায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্বশত্রুতার জের ধরে আশুলিয়া থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। বাধা দিতে গেলে ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি সাঈদ হাসান মিঠুকে গুলি ও সঙ্গে থাকা পাঁচজনকে কুপিয়ে জখম করে তারা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

রবিউল ইসলাম বলেন, হাবিব নামের এক যুবক সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা ও গুলিবর্ষণ করেছে। এতে ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি সাঈদ হাসান মিঠু গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, ইন্টারনেট ব্যবসা নিয়ে হামলার ঘটনা ঘটেছে বলে জেনেছি। কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। তবে বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম