Logo
Logo
×

Advertisement

খবর

নির্মাণাধীন ভবনে চাঁদা দাবি

কুমিল্লায় সন্ত্রাসী ‘কানা মোমিন’ গ্রেফতার

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কুমিল্লা নগরীতে নির্মাণাধীন ভবনে কর্মরতদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে মোমিন আহমেদ ভূঁইয়া ওরফে ‘কানা মোমিন’ নামে চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১১)।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে নগরীর ঠাকুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মোমিন নগরীর দক্ষিণ ঠাকুরপাড়া এলাকার নান্নু ভূঁইয়ার ছেলে।

শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরপাড়া এলাকায় অভিযান চালায় এসআরবির একটি দল। এ সময় নির্মাণাধীন ভবনে কর্মরতদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করা হচ্ছিল। চাঁদা না দিলে ভবনের নির্মাণসামগ্রী লুটের জন্য ট্রাকও এনেছিল চক্রটি। অভিযানের সময় মোমিনকে গ্রেফতারের পাশাপাশি ট্রাকটিও জব্দ করা হয়।

এসআরবি-১১-এর উপপরিচালক মেজর সাদমান ইবনে আলম জানান, সন্ত্রাস, চাঁদাবাজি ও ছিনতাইয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসাবে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার সন্ত্রাসীকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে।

এসআরবি জানায়, মোমিনের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন্ন থানায় ৫টির বেশি মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে সে চাঁদাবাজ চক্রের মূলহোতা বলে স্বীকার করেছে। তার সহযোগীরা ঠাকুরপাড়া ও আশপাশের এলাকায় ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম