মাদকবিরোধী পোস্টের পর কচুয়ায় প্রবাসীর বসতঘরে আগুন
Advertisement
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চাঁদপুরের কচুয়া পৌরসভার কড়ইয়া গ্রামের মনগাজী বাড়িতে শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র প্রবাসী সায়েম হাসানের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, অগ্নিকাণ্ডের প্রায় ২ ঘণ্টা আগে প্রবাসে থেকে সায়েম হাসান ফেসবুকে ‘প্রত্যেকটা মাদক ব্যবসায়ীর বাড়ি জ্বালিয়ে দেওয়া হোক’ এমন পোস্ট করেন। এরপর তার বাড়িতে আগুন দেওয়া হয়। এতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের দাবি, আগুন নেভানোর পর ঘটনাস্থলে একটি লাইটার পাওয়া যায়। এ কারণে ঘটনাটি পরিকল্পিত অগ্নিসংযোগ কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
জানা যায়, প্রবাসী সায়েম হাসানের বাবা মনির হোসেন আগুন দেখতে পান এবং তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পরিবার ও স্থানীয়রা জানান, সায়েম হাসান দীর্ঘদিন ধরে এলাকায় মাদকবিরোধী সচেতনতা, সমাজসেবা ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং গ্রামের মানুষকে ঐক্যবদ্ধ করার বিভিন্ন উদ্যোগে যুক্ত রয়েছেন। পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
এ ব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
