Logo
Logo
×

Advertisement

খবর

বাস ভাড়া নিয়ে বাগ্বিতণ্ডা

বরিশাল ও মাদারীপুরের তিন গ্রামবাসীর সংঘর্ষ

আহত ২৫, ককটেল বিস্ফোরণ, ১৪ দোকান ভাঙচুর-লুট মহাসড়ক অবরোধ

Advertisement

Icon

গৌরনদী (বরিশাল) ও কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বাস ভাড়া নিয়ে বাগ্বিতণ্ডার জেরে বরিশাল ও মাদারীপুরের সীমান্তবর্তী তিন গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ সময় হামলা চালিয়ে

১৪টি দোকান ভাঙচুর করা হয়। হামলাকারীরা দোকানের ক্যাশ বাক্স ভেঙে টাকা এবং মালামাল লুট করে নিয়ে

গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন। শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বরিশালের গৌরনদী উপজেলার সীমান্তবর্তী ভূরঘাটা এবং মাদারীপুরের কালকিনি উপজেলার সীমান্তবর্তী মজিদবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। উত্তেজিত জনতা এ সময় এক ঘণ্টা বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বরিশাল যাওয়ার উদ্দেশে বৃহস্পতিবার দুপুরে কালকিনির মজিদবাড়ি বাসস্ট্যান্ড থেকে ডাসারের বনগ্রাম এলাকার ইমরাত ঘরামী লোকাল বাসে উঠেন। এ সময় ভাড়া নিয়ে ইমরাতের সঙ্গে বাসের স্টাফদের বাগবিতণ্ডা হয়। এর জেরে ওইদিন বিকালে ইমরাতের নেতৃত্বে ১৫-২০ জন ভূরঘাটা বাসস্ট্যান্ডের কাউন্টারে হামলা চালিয়ে তা বন্ধ করে দেয়। এ সময় বাসের স্টাফ ও স্থানীয়রা পালটা হামলা চালিয়ে ৪/৫ জনকে মারধর করে। এর সূত্র ধরে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুনরায় ইমরাতের নেতৃত্বে শতাধিক লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মজিদবাড়ি ও ভূরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় মহড়া দেয়। এ সময় ভূরঘাটার অর্ধশতাধিক বাসিন্দা তাদের ধাওয়া করলে সংঘর্ষ সৃষ্টি হয়। এ সময় ৩টি ককটেল বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা ভূরঘাটা সেতুর ওপর টায়ার জ্বালিয়ে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে। এতে এক ঘণ্টা দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। একপর্যায়ে মজিদবাড়ি ও বনগ্রাম এলাকার লোকজন ভূরঘাটা বাসস্ট্যান্ডে হামলা চালিয়ে অফিস ঘরসহ ১৪টি দোকানে ভাঙচুর করে নগদ অর্থ লুট করে নিয়ে যায়। এ সময় বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত ৪ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ৩ জনকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, গৌরনদী, কালকিনি ও ডাসার থানা পুলিশ এবং দুই উপজেলার প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুনরায় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য দুই উপজেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। স্থানীয় নেতাদের হস্তক্ষেপে আপস-মীমাংসায় রাজি হওয়ায় কেউই থানায় মামলা করেনি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বেপরোয়া কিশোর গ্যাং রাজশাহীতে বাড়ছে অপরাধ ও আতঙ্ক

রাজশাহীতে বাড়ছে অপরাধ ও আতঙ্ক

দিল্লির ভয় দেখিয়ে লাভ নেই : ভূমিমন্ত্রী

দিল্লির ভয় দেখিয়ে লাভ নেই : ভূমিমন্ত্রী

মাদারগঞ্জে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে তোড়জোড়

মাদারগঞ্জে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে তোড়জোড়

বাস ভাড়া নিয়ে বাগ্বিতণ্ডা বরিশাল ও মাদারীপুরের তিন গ্রামবাসীর সংঘর্ষ

বরিশাল ও মাদারীপুরের তিন গ্রামবাসীর সংঘর্ষ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম