Logo
Logo
×

Advertisement

খবর

দিল্লির ভয় দেখিয়ে লাভ নেই : ভূমিমন্ত্রী

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দিল্লির শাসন বা ভয় দেখিয়ে কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বাংলার মাটিতে তাদের কোনো স্থান হবে না। শনিবার রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পবা-মোহনপুরের সংসদ-সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। জাতীয়তাবাদী ওলামা দল রাজশাহী জেলা শাখার সভাপতি মাওলানা তাজউদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৫ আসনের এমপি অধ্যাপক নজরুল ইসলাম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং বন শিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।

ওলামা দল রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ নুরুল আলমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন—জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, ওলামা দল রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক হাফেজ মোহাম্মদ আবেদ হাসান মুন্না, সদস্য সচিব হাফেজ ফরহাদুল ইসলাম পরাগসহ নেতাকর্মীরা। আগামী নির্বাচন প্রসঙ্গে মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহীতে মেয়র নির্বাচনসহ বিভিন্ন পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি দলীয় নেতাকর্মীদের হাইকমান্ডের নির্দেশ মেনে ঐক্যবদ্ধভাবে মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান। আলেম-ওলামাদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী বলেন, যারা ধর্মকে ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে বসে আছে, তাদের সরিয়ে আগামীতে ঈদগাহ, বড় মসজিদ এবং ধর্মীয় অনুদানের দায়িত্ব আলেম-ওলামাদের হাতে তুলে দেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বেপরোয়া কিশোর গ্যাং রাজশাহীতে বাড়ছে অপরাধ ও আতঙ্ক

রাজশাহীতে বাড়ছে অপরাধ ও আতঙ্ক

দিল্লির ভয় দেখিয়ে লাভ নেই : ভূমিমন্ত্রী

দিল্লির ভয় দেখিয়ে লাভ নেই : ভূমিমন্ত্রী

মাদারগঞ্জে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে তোড়জোড়

মাদারগঞ্জে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে তোড়জোড়

বাস ভাড়া নিয়ে বাগ্বিতণ্ডা বরিশাল ও মাদারীপুরের তিন গ্রামবাসীর সংঘর্ষ

বরিশাল ও মাদারীপুরের তিন গ্রামবাসীর সংঘর্ষ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম