Logo
Logo
×

Advertisement

খবর

কিশোর অপরাধ দমনে অভিযান

গ্যাং লিডারসহ তিন জেলায় আটক ৭১

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দেশে কিশোর অপরাধ বেড়ে যাওয়ায় বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। কুমিল্লা, সিলেট ও নোয়াখালীতে এ অভিযানে কিশোর গ্যাংয়ের পাঁচ লিডারসহ অন্তত ৭১ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ২০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ। বাকিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সোমবার সংশ্লিষ্ট জেলার পুলিশ কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর :

কুমিল্লা : জেলা পুলিশের বিশেষ অভিযানে তিনটি থানার কুখ্যাত তিনটি কিশোর গ্যাংয়ের পাঁচ মূলহোতাকে গ্রেফতার করা হয়েছে। কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, মারামারি ও এলাকায় আতঙ্ক ছড়ানোর অভিযোগ রয়েছে।

গ্রেফতাররা হলেন-কোতোয়ালি থানার ‘স্ম্যাশ স্কোয়াড’ গ্যাংয়ের লিডার জিসান (১৯) ও সাইফুল ইসলাম (২০); চৌদ্দগ্রামের ‘১২০৭’ গ্যাংয়ের লিডার ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মী মো. তারেক হোসেন সৈকত (১৯) ও মো. জাফর আহমদ (২৩) এবং মনোহরগঞ্জের ‘PX 10’ গ্যাংয়ের লিডার মো. শাকিব (১৭)। পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, অপরাধ দমনে এ অভিযান চলবে।

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) : জেলার বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ২০ জনকে আটকের পর মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এ অভিযান চালানো হয়। জেলা পুলিশ সুপার এনএম নাসিরুদ্দিন বলেন, কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

সিলেট : সিলেট নগরীতে ছিনতাই, মাদক ব্যবসাসহ কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রুখতে বিশেষ অভিযান শুরু করেছে মহানগর পুলিশ-এসএমপি। রোববার অভিযানের প্রথম ২৪ ঘণ্টায় বিভিন্ন অভিযোগে ৪৬ জনকে গ্রেফতার করেছে তারা। তাদের মধ্যে বিভিন্ন মামলার আসামি, মাদক কারবারি ও সাজাপ্রাপ্তও রয়েছেন। এছাড়া মাদকদ্রব্য উদ্ধারসহ ট্রাফিক আইনের আওতায় ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসএমপির উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সিলেটে বেশির ভাগ অপরাধের সঙ্গে কিশোর ও তরুণদের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। অপরাধচক্র দমনে পুলিশ ১০ জন করে টিম করে অভিযান চালাচ্ছে। অলিগলি বা মোড়ে বখাটেদের আড্ডা বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

থানচিতে চান্দের গাড়ি খাদে, ২ পর্যটক নিহত

থানচিতে চান্দের গাড়ি খাদে, ২ পর্যটক নিহত

খুলনায় ছেলের পর এবার বাবাকে গুলি করে হত্যা

খুলনায় ছেলের পর এবার বাবাকে গুলি করে হত্যা

চুনারুঘাট থানার এএসআই ঘুস খাব না তো বায়তুল মোকাররমের ইমাম হব?

ঘুস খাব না তো বায়তুল মোকাররমের ইমাম হব?

কিশোর অপরাধ দমনে অভিযান গ্যাং লিডারসহ তিন জেলায় আটক ৭১

গ্যাং লিডারসহ তিন জেলায় আটক ৭১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম