Logo
Logo
×

Advertisement

খবর

থানচিতে চান্দের গাড়ি খাদে, ২ পর্যটক নিহত

আরও পাঁচ জেলায় ৫ প্রাণহানি

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বান্দরবানের থানচি উপজেলার তীন্দু সড়কে পর্যটকবাহী চান্দের গাড়ি খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। সড়ক দুর্ঘটনায় আরও পাঁচ জেলায় প্রাণ হারিয়েছেন ৫ জন। তাদের মধ্যে মানিকগঞ্জে নারী, চুয়াডাঙ্গায় কলেজ শিক্ষক, ফতুল্লায় ফেরির লাইনম্যান, চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবক ও নওগাঁর মহাদেবপুরে ভ্যানচালক রয়েছেন। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ-

বান্দরবান ও আলীকদম : বান্দরবানের থানচির তীন্দু সড়কে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহতরা হলেন-কক্সবাজারের চকরিয়া উপজেলার কুটাখালী ইউনিয়নের জসিম ও জিয়াবুল। এ ঘটনায় গুরুতর আহত আরও ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার বিকালে দুর্ঘটনাটি ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, ঢালু রাস্তা দিয়ে তীন্দু যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২ পর্যটক নিহত হন। গাড়িতে থাকা আরও ৭ জন আহত হন।

মানিকগঞ্জ : অন্য গাড়িকে ওভারটেক করতে গিয়ে ‘নীলাচল’ পরিবহণের বাসচাপায় নিহত আনোয়ারা বেগম সাটুরিয়া উপজেলার হরগজ বালিরচর গ্রামের মীর হোসেনের স্ত্রী। সোমবার ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার দ্বিতীয় গোলড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

চুয়াডাঙ্গা : ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত শাহজাহান আলী দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের শওকত আলীর ছেলে। সোমবার চুয়াডাঙ্গা জেলা শহরের হাটকালুগঞ্জ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

ফতুল্লা (নারায়ণগঞ্জ) : দুই ট্রাকের মাঝখানে চাপা পড়ে নিহত ফেরির লাইনম্যান আশরাফ হোসেন ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগর এলাকার হোসেন মিয়া ছেলে। সোমবার ফতুল্লার বক্তাবলী ফেরিতে দুর্ঘটনাটি ঘটে।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) : নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ সামনের গাড়িতে ধাক্কা দেওয়ায় নিহত ইসমাইল কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার গোটরা ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে। সোমবার সীতাকুণ্ড পৌরসভার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ফকিরহাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

মহাদেবপুর (নওগাঁ) : ভ্যানে অ্যাম্বুলেন্স ধাক্কা দেওয়ায় নিহত নীরেন চন্দ্র বর্মন মহাদেবপুর উপজেলার মুগরইল গ্রামের মৃত ধীরেন চন্দ্র বর্মনের ছেলে। সোমবার মহাদেবপুর উপজেলার এনায়েতপুর গ্রামে দুর্ঘটনাটি ঘটে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

থানচিতে চান্দের গাড়ি খাদে, ২ পর্যটক নিহত

থানচিতে চান্দের গাড়ি খাদে, ২ পর্যটক নিহত

খুলনায় ছেলের পর এবার বাবাকে গুলি করে হত্যা

খুলনায় ছেলের পর এবার বাবাকে গুলি করে হত্যা

চুনারুঘাট থানার এএসআই ঘুস খাব না তো বায়তুল মোকাররমের ইমাম হব?

ঘুস খাব না তো বায়তুল মোকাররমের ইমাম হব?

কিশোর অপরাধ দমনে অভিযান গ্যাং লিডারসহ তিন জেলায় আটক ৭১

গ্যাং লিডারসহ তিন জেলায় আটক ৭১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম