Logo
Logo
×

Advertisement

খবর

চুনারুঘাট থানার এএসআই

ঘুস খাব না তো বায়তুল মোকাররমের ইমাম হব?

Advertisement

Icon

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াসের বিরুদ্ধে মামলা তদন্তের নামে ঘুস দাবি, ভুক্তভোগীদের ভয়ভীতি প্রদর্শন ও অনিয়মের অভিযোগ উঠেছে। সম্প্রতি একটি মামলার তদন্তে গিয়ে ঘুস গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করে তার দেওয়া বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। চুনারুঘাট উপজেলার ৯ নম্বর রানীগাঁও ইউনিয়নের রানীগাঁও বাজারে সম্প্রতি এ ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ী নোমান মিয়ার করা একটি মামলার তদন্তে সেখানে যান এএসআই ইলিয়াস। এ সময় উপস্থিত লোকজনের সামনে ঘুস প্রসঙ্গে তাকে কথা বলতে শোনা যায়। পরে উপস্থিত এক ব্যক্তি মোবাইল ফোনে তার বক্তব্যের ভিডিও ধারণ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এএসআই ইলিয়াসকে বলতে শোনা যায়-‘আমি যদি বলি পুলিশে চাকরি করি কিন্তু ঘুস খাই না। তবে কি আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব হব? আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই।’ ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশের একজন সদস্যের এমন বক্তব্য নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বক্তব্যের সত্যতা ও প্রেক্ষাপট জানতে এএসআই ইলিয়াসের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। অভিযোগ ও ভিডিওতে দেওয়া বক্তব্যের বিষয়ে চুনারুঘাট থানার ওসি সাইফুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বিষয়টি মাত্রই জেনেছি। খোঁজ নিয়ে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকেও অবগত করব। স্থানীয়দের অভিযোগ, মামলা তদন্তের নামে ঘুস দাবি এবং ভুক্তভোগীদের ভয়ভীতি দেখানোর অভিযোগ এএসআই ইলিয়াসের বিরুদ্ধে আগেও উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক তদন্ত বা ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা জানা যায়নি। এদিকে পুলিশের একজন সদস্যের প্রকাশ্যে ঘুস নিয়ে এমন বক্তব্যের বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

থানচিতে চান্দের গাড়ি খাদে, ২ পর্যটক নিহত

থানচিতে চান্দের গাড়ি খাদে, ২ পর্যটক নিহত

খুলনায় ছেলের পর এবার বাবাকে গুলি করে হত্যা

খুলনায় ছেলের পর এবার বাবাকে গুলি করে হত্যা

চুনারুঘাট থানার এএসআই ঘুস খাব না তো বায়তুল মোকাররমের ইমাম হব?

ঘুস খাব না তো বায়তুল মোকাররমের ইমাম হব?

কিশোর অপরাধ দমনে অভিযান গ্যাং লিডারসহ তিন জেলায় আটক ৭১

গ্যাং লিডারসহ তিন জেলায় আটক ৭১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম