আজমিরীগঞ্জে বাবাকে গলা কেটে হত্যা, ছেলে আটক
Advertisement
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
হবিগঞ্জের আজমিরীগঞ্জে বৃদ্ধ শাহাবুদ্দিন মিয়াকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ছেলে ইয়াফিন মিয়ার বিরুদ্ধে। ঘটনার পর ইয়াফিনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার শিবপাশা ইউনিয়নের আঞ্জাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) বিশ্বজিৎ পাল। স্থানীয়দের দাবি, ইয়াফিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। তার ছয় ছেলে ও এক মেয়ে। চতুর্থ ছেলে ইয়াফিন দুবছর ধরে মানসিক ভারসাম্যহীন ও মাদকাসক্ত বলে স্থানীয়রা জানান।
মঙ্গলবার দুপুরে পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে থাকার সুযোগে ইয়াফিন তার বাবার শোবার ঘরে ঢোকেন। কিছুক্ষণ পর তার বড়ভাই ঘরে গিয়ে শাহাবুদ্দিনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে অভিযান চালিয়ে শিবপাশা বাজার থেকে ইয়াফিনকে আটক করা হয়।
