ধর্ষণে তরুণীর মৃত্যু ঘটনায় প্রেমিক গ্রেফতার
Advertisement
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কালিয়াকৈরে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণে তরুণীর মৃত্যুর ঘটনায় প্রধান আসামি শান্ত পালকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে। সোমবার রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে দুজনকে আসামি করে কালিয়াকৈর থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন। এর আগে রোববার কালিয়াকৈরের সফিপুর আহম্মদনগর এলাকায় ওই তরুণী ধর্ষণের শিকার হয়। গ্রেফতার শান্ত পাল কিশোরগঞ্জের তাড়াইল থানার সাচাইল এলাকার সুনীল চন্দ্র পালের ছেলে। তিনি কালিয়াকৈর পৌরসভার সফিপুর আহম্মদনগর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, আত্মীয়তার সূত্রে ওই তরুণীর গ্রামের বাড়িতে শান্ত পালের যাতায়াত ছিল। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রোববার ওই তরুণী কোচিং সেন্টারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। ওই দিন মোবাইলফোনে যোগাযোগ করে শান্ত পাল তার সহযোগী আনোয়ার হোসেনের সহায়তায় তাকে কালিয়াকৈরে তার ভাড়া বাসায় নিয়ে যান।
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শান্ত পাল ধর্ষণের কথা স্বীকার করেছেন। অপর আসামি আনোয়ার হোসেনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
