গোমস্তাপুরে মাদক ব্যবসায়ীদের হামলা নারীসহ আহত ১০
ইউএনওর গাড়ি আক্রান্ত
Advertisement
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় নারীসহ ১০ জন আহত হয়েছেন। আহতরা মাদক নির্মূল কমিটির সদস্য। পরিস্থিতি জানতে ঘটনাস্থলে যাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমানের গাড়িও হামলার শিকার হয়। তার গাড়ির কাচ ভেঙে যায়। মঙ্গলবার রাতে রহনপুর রেলস্টেশনসংলগ্ন কেডিসিপাড়ায় (শান্তিপাড়া) এ ঘটনা ঘটে। আহতরা হলেন-কামরুল, শাম মোহাম্মদ, মাইনুল, ফারুক ও রিফাত। অন্যরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মাদক নির্মূল কমিটির সদস্য সচিব ও রহনপুর আম আড়তদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক নাসিরউদ্দীন জানান, কেডিসিপাড়াকে (শান্তিপাড়া) মাদক ও অসামাজিক কার্যকলাপমুক্ত করতে আমরা কাজ করছি। এরই অংশ হিসাবে কাজ করার সময় যুবদল নেতা আবদুল্লাহর লোকজন আমাদের সদস্যদের ওপর হামলা চালায়। এসময় নারীসহ ১০ জন আহত হন। ইউএনও ঘটনাস্থলে এলে তার গাড়িও হামলার শিকার হয়।
ইউএনও জানান, শান্তিপাড়ায় আম ও মাদক ব্যবসায়ীদের মধ্যে দ্বন্দ্বের জেরে মঙ্গলবার দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। পরিস্থিতি দেখতে রাতে আমরা সেখানে যাই। তখন মাদক ব্যবসায়ীরা আম ব্যবসায়ীদের ওপর হামলা চালায়। এক আম ব্যবসায়ী আহত হন। তাকে হাসপাতালে নেওয়ার পথে ফের হামলায় ৫ জন আহত হন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
