Logo
Logo
×

Advertisement

খবর

মাইকে ঘোষণা দিয়ে তাহিরপুরে সংঘর্ষ টেঁটাবিদ্ধসহ আহত ২০

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মাইকে আগাম ঘোষণা দিয়ে সুনামগঞ্জের তাহিরপুর সদরে পাঁচ গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষের টেঁটাবিদ্ধসহ অন্তত ২০ জন নারী-পুরুষ আহত হয়েছেন। এ সময় বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর এবং একটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। বুধবার মধ্য তাহিরপুর সদরে তাহিরপুর-সুনামগঞ্জ সড়ক ও শনির হাওড়ে সংঘর্ষ হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা ঘটনায় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি হয়। পরে পুলিশ ও স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার স্থানীয় মাঠে ইজিবাইকে ক্রিকেটের বল লাগাকে কেন্দ্র করে হাফিজ মিয়া ও খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি হয়। এর জেরে ওইদিন তাহিরপুর সদর বাজারে ধুতমা গ্রামের জসিম উদ্দিনকে ময়মনসিংহ হাটির কয়েকজন মারধর করে। একই দিন হাফিজ মিয়াকেও বীরনগর গ্রামের কয়েকজন মারধর করে।

মঙ্গলবার রাতে বীরনগর গ্রামের মসজিদের মাইকে বীরনগর, জয়পুর, লক্ষ্মীপুর, ধুতমা চার গ্রামের লোকজনকে বুধবার সকালে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়।

বুধবার দুপুরে ওই চার গ্রামের লোকজন সংঘবদ্ধ হয়ে ময়মনসিংহ হাটিতে গেলে সংঘর্ষ শুরু হয়। এ সময় আলকাছ মিয়ার বাড়িতে অগ্নিসংযোগ এবং ২০-৩০টি বাড়ি ও চারটি দোকানে ভাঙচুরের অভিযোগ ওঠে।

তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলী বলেন, সামান্য ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে করা হয়েছে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, পুনরায় সংঘর্ষ ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম