Logo
Logo
×

Advertisement

খবর

দেওয়ানগঞ্জে ৪ মাসের শিশু বিক্রি করে মা-বাবা লাপাত্তা

Advertisement

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দেওয়ানগঞ্জে ৪ মাসের শিশু সন্তান বিক্রি করে পালিয়েছে শিশুটির বাবা-মা। শিশুটির নাম সোলায়মান। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের খড়মা তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এটি ৪ অক্টোবরের ঘটনা হলেও বৃহস্পতিবার তা জানাজানি হয়। এদিকে সোলায়মানকে ফিরে পেতে দাদি সালেহা বেগম আহাজারি করছেন।

সালমান ও লাইলা দম্পত্তির দুই সন্তান। বড়টি মেয়ে, আর ছোটটি সোলায়মান। ওকে একই ইউনিয়নের রুনা নবামে এক নারীর কাছে ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে বলে জানা গেছে।

সালেহা বলেন. আমার ছেলে ও বউমা ঋণগ্রস্ত। দুজনেই মাদকে আসক্ত। টাকার বিনিময়ে তারা নিজেদের শিশুপুত্রকে বিক্রি করে দিয়েছে। যা ঠেকাতে পারিনি, আবার মেনেও নিতে পারছি না। তিনি আরও বলেন, গর্ভে থাকাবস্থায়ই তারা শিশুটিকে আগাম বিক্রি করেছে। ভুমিষ্ঠ হওয়ার চার মাস পর রুনার হাতে তুলে দিয়েছে।

সালমানের শ্বশুরবাড়ি সিলেট অঞ্চলে। তারা ঢাকায় একটি রেস্তোরাঁয় কাজ করে।

সোলায়মানের মামি রেনু বেগম জানান. আমাদের সামনে ৪ মাসের শিশুকে রুনার কাছে তুলে দেওয়া হয়। কান্নাকাটি করে, হাতে-পায়ে ধরেও ঠেকাতে পারিনি। কেউ আমাদের কথা শোনেনি।

সরেজমিন গিয়ে দেখা যায়. সালমান ও স্ত্রী যে ঘরে থাকে সেটি তালাবদ্ধ, তারা কোথায় গেছে কেউ বলতে পারছে না।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান. এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

দুই ট্রাকের মাঝে চাপা পড়ে চালক নিহত

দুই ট্রাকের মাঝে চাপা পড়ে চালক নিহত

রোজায় সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা : বাণিজ্যমন্ত্রী

রোজায় সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা : বাণিজ্যমন্ত্রী

দেওয়ানগঞ্জে ৪ মাসের শিশু বিক্রি করে মা-বাবা লাপাত্তা

দেওয়ানগঞ্জে ৪ মাসের শিশু বিক্রি করে মা-বাবা লাপাত্তা

চুয়েট থেকেই ভিসি নিয়োগসহ তিন দাবি শিক্ষক সমিতির

চুয়েট থেকেই ভিসি নিয়োগসহ তিন দাবি শিক্ষক সমিতির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম