Logo
Logo
×

Advertisement

খবর

রোজায় সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা : বাণিজ্যমন্ত্রী

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, রমজান উপলক্ষ্যে চিনি, ছোলা, খেজুর, পেঁয়াজ ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের যথেষ্ট মজুত রয়েছে। কোনো ধরনের সরবরাহ ঘাটতি নেই। আমদানি পণ্যের চালান পাইপলাইনেও রয়েছে। ফলে রমজান কিংবা অন্য সময়ে কোনো ব্যবসায়ী ইচ্ছাকৃতভাবে অথবা জোটবদ্ধভাবে পণ্যের দাম বাড়িয়ে দিলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

বৃহস্পতিবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বাজারের স্থিতিশীলতা নিশ্চিতকরণে ব্যবসায়ী ও আমদানিকারকদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সারা বছর নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে এলাকাভিত্তিক কৃষি উৎপাদনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে যাচ্ছে সরকার। কোন অঞ্চলে কোন সময়ে কোন ফসল উৎপাদন হবে তা নির্ধারণ করে পরিকল্পিতভাবে খাদ্য ও সবজি উৎপাদন করা গেলে বছরের বিভিন্ন সময়ে বাজারে পণ্যের ঘাটতি ও অস্বাভাবিক মূল্য বৃদ্ধি অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ট্রেড লাইসেন্স, আরজেএসসি, আইআরসি, ইআরসি এবং কৃষি পণ্যের আইপি নিতে এখন আর সরকারি দপ্তরে যেতে হবে না। ঘরে বসে অনলাইনের মাধ্যমে এক ক্লিকে পাওয়া যাবে এসব সেবা।

চেম্বার সভাপতি আমিরুল হক বলেন, আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীরা সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবেন। এছাড়াও বক্তব্য দেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, ইঞ্জিনিয়ার আলী আহমেদ, বর্তমান সিনিয়র সহসভাপতি আমজাদ হোসেন চৌধুরী প্রমুখ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

দুই ট্রাকের মাঝে চাপা পড়ে চালক নিহত

দুই ট্রাকের মাঝে চাপা পড়ে চালক নিহত

রোজায় সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা : বাণিজ্যমন্ত্রী

রোজায় সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা : বাণিজ্যমন্ত্রী

দেওয়ানগঞ্জে ৪ মাসের শিশু বিক্রি করে মা-বাবা লাপাত্তা

দেওয়ানগঞ্জে ৪ মাসের শিশু বিক্রি করে মা-বাবা লাপাত্তা

চুয়েট থেকেই ভিসি নিয়োগসহ তিন দাবি শিক্ষক সমিতির

চুয়েট থেকেই ভিসি নিয়োগসহ তিন দাবি শিক্ষক সমিতির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম