ফকিরহাটে চেতনানাশক স্প্রে করে চুরি
বিষক্রিয়ায় ১ জনের মৃত্যু
Advertisement
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাগেরহাটের ফকিরহাটে একটি বাড়িতে এক দম্পতিকে অচেতন করে স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল চুরি করা হয়েছে। চেতনানাশক স্প্রে করে ওই দম্পতিকে অচেতন করা হয়। এ ঘটনায় অসুস্থ হয়ে হাফিজুর রহমান শিকারী (৭৭) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (এসআই) মারা গেছেন। তার স্ত্রী নুরজাহান বেগম রিনা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বৃহস্পতিবার উপজেলার বেতাগা এলাকায় এ ঘটনা ঘটে।
ফকিরহাট থানার ওসি মো. রজিউল্লাহ খান বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে; ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চেতনানাশক কোনো পদার্থ স্প্রে করে দুষ্কৃতকারীরা চুরির ঘটনা ঘটিয়েছে। ওই স্প্রের বিষক্রিয়ায় হাফিজুরের মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
জানা যায়, দুপুর ১২টার দিকে বেতাগা এলাকার বাড়িটিতে ওই দম্পতিকে অচেতন অবস্থায় দেখতে পান স্থানীয়রা। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাফিজুরকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার থানা পুলিশ, সিআইডি ও ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘরের ভেতর মালামাল ও বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে ছিল। ঘরের একটি জানালা খোলা পাওয়া গেছে।
