Logo
Logo
×

Advertisement

খবর

মায়ের ইচ্ছা পূরণে হাতির পিঠে বর

দেখতে পথে পথে জনতার ভিড়

Advertisement

Icon

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মায়ের শখ বলে কথা! সেই শখ পূরণ করতে প্রচলিত রীতি ভেঙে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন গাইবান্ধার সাদুল্লাপুরের সাকিব মিয়া। শুক্রবার উপজেলার ধাপেরহাট ইউনিয়নের তিলকপাড়া গ্রাম থেকে একই ইউনিয়নের হিংগারপাড়া গ্রামে কনের বাড়ির উদ্দেশে রওয়ানা হন তিনি। ব্যতিক্রমী এই বরযাত্রা দেখতে পথে পথে ভিড় করেন উৎসুক জনতা। কেউ দাঁড়িয়ে উপভোগ করেন এই দৃশ্য, আবার কেউ মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করে স্মৃতি ধরে রাখেন।

সাকিব মিয়া তিলকপাড়া গ্রামের ছায়েদ আলীর ছেলে। তার সঙ্গে বিয়ে হয় একই ইউনিয়নের হিংগারপাড়া গ্রামের খোকন মিয়ার মেয়ে সুরাইয়া আক্তারের। বিয়ের এই বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে এবং মায়ের দীর্ঘদিনের শখ পূরণ করতেই হাতির পিঠে চড়ে বরযাত্রার আয়োজন করেন সাকিব।

স্থানীয়রা বলছেন, সাধারণত বরযাত্রায় ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, মোটরসাইকেল কিংবা ঘোড়ার গাড়ি দেখা যায়। কিন্তু সাকিবের বরযাত্রায় ছিল ব্যতিক্রমী আয়োজন হাতি। আর সেই হাতির পিঠে চড়েই কনের বাড়ির পথে যাত্রা করেন তিনি। তার এমন ব্যতিক্রমী যাত্রা স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করে। মায়ের শখ পূরণে হাতির পিঠে বরের যাত্রা, এ যেন বিয়ের আনন্দের সঙ্গে মিশে থাকা ভালোবাসা, আবেগ আর পারিবারিক বন্ধনের এক ব্যতিক্রমী গল্প।

বর সাকিব মিয়া বলেন, বিয়ে জীবনের একটি বিশেষ দিন। এদিনটি স্মরণীয় করে রাখার পাশাপাশি মায়ের দীর্ঘদিনের শখ পূরণ করতে চেয়েছি। মা আমার জন্য অনেক কষ্ট করেছেন। তার ছোট্ট একটি ইচ্ছা পূরণ করতে পেরে আমারও ভালো লাগছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন নতুন জীবন সুখে-শান্তিতে কাটাতে পারি।

নাম প্রকাশে অনিচ্ছুক সাকিব মিয়ার মা বলেন, ছেলের বিয়ে ঘিরে আমার অনেক দিনের শখ ছিল, সে যেন হাতির পিঠে চড়ে বিয়ে করতে যায়। আমার সেই ইচ্ছা পূরণ হয়েছে, এটা ভেবে খুব ভালো লাগছে। মা হিসাবে সন্তানের বিয়েতে অনেক স্বপ্ন থাকে। সব স্বপ্ন হয়তো পূরণ সম্ভব হয় না, তবে ছেলের সহযোগিতায় আমার এই শখ পূরণ হয়েছে। এতে আমি খুবই আনন্দিত। ছেলের নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চাই।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সড়ক বিভাজকে ধাক্কা বাইক থেকে ছিটকে স্বামী নিহত, আহত নববধূ

বাইক থেকে ছিটকে স্বামী নিহত, আহত নববধূ

শরতে কুয়াশা, পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা

শরতে কুয়াশা, পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা

মায়ের ইচ্ছা পূরণে হাতির পিঠে বর

মায়ের ইচ্ছা পূরণে হাতির পিঠে বর

চট্টগ্রামের জঙ্গল সলিমপুর পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৪

পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৪

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম