Logo
Logo
×

Advertisement

খবর

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ

তিন যুবক গ্রেফতার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন আকাশ আহমেদ, নুর নবী ও মো. শাখাওয়াত। শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান। তিনি জানান, গ্রেফতার ব্যক্তিরা নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ইতোমধ্যে তাদের আদালতে পাঠানো হয়েছে।

শুক্রবার রাত সোয়া একটার দিকে রাজধানীর তেজগাঁওয়ে এই কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। অন্যটি পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট নিষ্ক্রিয় করে।

জানা যায়, দুই মোটরসাইকেলে তারা ঘটনাস্থলে এসে দুই থেকে তিন মিনিট অবস্থান করে। এ সময় তারা আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পরে দুটি ককটেল নিক্ষেপ করে সেখান থেকে চলে যায়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম