Logo
Logo
×

Advertisement

খবর

মেঘনা উপজেলা

মুক্তিযোদ্ধা দলের সভাপতিকে লাঞ্ছিত বিএনপি নেতার

Advertisement

Icon

কুমিল্লা উত্তর প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মেঘনা উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী হোসেনকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বিএনপির একাংশের আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। আজ সকাল ১০টায় মেঘনা উপজেলা নাগরিক সমাজের ব্যানারে উপজেলা বিএনপির একাংশ এবং সর্বস্তরের জনগণের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হবে।

ভুক্তভোগীর ভাষ্য, বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বিদ্যুৎ বিল নিয়ে মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গেলে সেখানে অবস্থান করা রমিজ উদ্দিন তাকে বলেন, ‘তুই এখানে কেন? তুই হোমনা যা। তুই তো মোশাররফ স্যারকে ভোট দেছনি।’ এ কথা বলেই রমিজ ভুক্তভোগীর গলা চেপে ধরেন এবং একজন তাকে পেছন থেকে ঘুসি মারেন। তখন ওসি তাদের হাত থেকে রক্ষা করে অফিস থেকে বের করে দেন ভুক্তভোগীকে।’ এ বিষয়ে বিএনপি নেতা রমিজ উদ্দিন বলেন, আমার সঙ্গে আলী হোসেনের কিছুই হয়নি। ইউএনও এবং ওসির কাছ থেকে জেনে নিন।

মেঘনা থানার ওসি শহিদুল ইসলাম বলেন, দুজনের মধ্যে তর্কাতর্কি হয়েছে। তখন আমি দুজনকে দুদিকে সরিয়ে দিয়েছি। ইউএনও মৌসুমি আক্তার বলেন, আমি কাজে ব্যস্ত ছিলাম। পুরো বিষয়টি খেয়াল করতে পারিনি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম