Logo
Logo
×

Advertisement

খবর

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট

‘ছাত্রলীগ’ ট্যাগ দিয়ে শিক্ষার্থীকে মারধর

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে বহিরাগত ব্যক্তিদের অনুষ্ঠান আয়োজনে বাধা দেওয়ায় এক শিক্ষার্থীকে নিষিদ্ধ ঘোষিত ‘ছাত্রলীগ’ কর্মী ট্যাগ দিয়ে মারধর করার অভিযোগ উঠেছে। শনিবার বিকালে কলেজ অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। রোববার ওই ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী রাকিবুল ইসলাম রাকিব ইনস্টিটিউটের মেকানিক্যাল টেকনোলজির ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী। তার অভিযোগ, অডিটোরিয়ামে নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ ‘বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন’ নামে একটি সংগঠনের অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান আয়োজনে বাধা দেওয়ায় ‘ছাত্রলীগ করার’ অভিযোগ তুলে তাকে কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহারুল আল রাফির নেতৃত্বে ১৫-২০ জন তাকে মারধর করে এবং কলেজ থেকে বের করে দেয়। রাকিব বলেন, ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে নাহিদ ভাইয়ের সঙ্গে আমার রাজনৈতিক কর্মসূচির অসংখ্য ছবি-ভিডিও রয়েছে।

ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, যারা আগে ছাত্রলীগ করত এমন কয়েকজন ছেলেকে নিয়ে রাকিব আমাদের প্রোগ্রামটা পণ্ড করতে চেয়েছিল। বোঝানোর চেষ্টা করা হয়েছে; কিন্তু সে বুঝতে চায়নি। নগর ছাত্রদলের সদস্যসচিব শরীফুল ইসলাম তুহিন বলেন, মতের মিল না হলেই কাউকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে দেওয়া কোনো সুস্থ রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না। মতের ভিন্নতা গণতন্ত্রের স্বাভাবিক অংশ। তিনি আরও বলেন, রাকিব ছাত্রদলের সক্রিয় কর্মী। তবে সিনিয়রদের সঙ্গে সে যে আচরণ করেছে, সেটি কাম্য নয়।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম