সিলেটে সালিশ শেষে পথে হামলা
এক ব্যক্তির হাতের কবজি কেটে নিল প্রতিপক্ষ
Advertisement
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিলেটে সালিশ বৈঠক শেষে ফেরার পথে হারিছ আলী (৫৫) নামের এক ব্যক্তির হাতের কবজি কেটে নিয়েছে প্রতিপক্ষ। তিনি বর্তমানে সিলেট ওসমানী মেডিকেলে চিকৎসাধীন। গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক মোড়ল সোমবার রাতে জানান, ভুক্তভোগীর পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। কেটে নেওয়া হাতও উদ্ধার করা যায়নি। হারিছ গোয়াইনঘাট উপজেলার ফুলতৈছগ্রামের বাসিন্দা।
হারিছের পরিবার জানায়, রোববার রাতে সালিশ থেকে ফেরার পথে হারিছ আলীর ওপর এই নৃশংস হামলা হয়। হামলাকারীরা তাকে পিটিয়ে ডান হাতের কবজি থেকে কেটে নিয়ে ফেলে রেখে যায়। হাসপাতালে চিকিৎসাধীন হারিছ আলী দাবি করেন, পূর্বশত্রুতা ও পুরোনো গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরেই এই হামলা হয়েছে। এর আগে হামলাকারীরা গরু চুরি করে নিয়েছিল।
আহতের ভাগনে আবদুর রশিদ জানান, তিন সন্তানের জনক হারিছ আলী ডান হাত হারিয়ে পুরোপুরি কর্মক্ষমতা হারিয়ে ফেলেছেন। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত ও ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
