৬ দিনে ১৪৯ অভিযান, ৬৫ জনকে কারাদণ্ড
বন্ধ হচ্ছে না ইলিশ শিকার
Advertisement
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বরিশালের নদ-নদীতে একের পর এক অভিযান চালিয়েও বন্ধ করা যাচ্ছে না অবৈধ ইলিশ শিকার। অভিযানে থাকা সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। মা ইলিশ সংরক্ষণে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশসহ সব ধরনের মাছ শিকার, পরিবহণ, মজুত ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। মৎস্য অধিদপ্তরের বরিশাল জেলার ৮ থেকে ১৩ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী উপজেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি অভিযান হয়েছে হিজলায়। সেখানে ৩৩টি অভিযানে ৩০টি মামলা এবং ২১ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। মেহেন্দিগঞ্জে ২২টি অভিযানে ২৬টি মামলা ও ১৮ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। মুলাদীতে ১৯টি অভিযানে দুটি মামলা এবং বরিশাল সদর উপজেলায় ১৮টি অভিযানে ২০টি মামলা করে ১৮ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া বাবুগঞ্জে ১৩টি, গৌরনদীতে ১১টি, উজিরপুরে ১০টি, বাকেরগঞ্জে ১২টি এবং বানারীপাড়ায় ১১টি অভিযান পরিচালনা করা হয়েছে।
বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. হাদিউজ্জামান বলেন, মা ইলিশ রক্ষায় প্রতিদিন অভিযান চলছে। তবে অসাধু জেলেরা অভিযানে বাধা সৃষ্টি করতে আমাদের ওপর ইট ছুড়ে হামলা চালাচ্ছে। তারপরও আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে অভিযান পরিচালনা করছি।
