Logo
Logo
×

Advertisement

খবর

সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

Advertisement

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চার দিন পর রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে ভ্রমণের ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ওই এলাকায় নিরাপত্তাজনিত কারণে ১১ অক্টোবর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটন কেন্দ্রটি বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। বৃহস্পতিবার রাতে জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

এ বিষয়ে শুক্রবার জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, সাজেক-দীঘিনালা সড়কে অবরোধ কর্মসূচি কেন্দ্র করে সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। পরিবর্তিত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় বৃহস্পতিবার রাতে সিদ্ধান্তটি পরবির্তন করে পর্যটন কেন্দ্রটি পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো।

এদিকে দাবির বিষয়ে স্থানীয় প্রশাসনের আশ্বাসে স্থগিত করা সাজেক সড়ক অবরোধ কর্মসূচি আবারও শুক্রবার পালন করলেও এদিনই পরবর্তী এক সপ্তাহের জন্য তা আবার স্থগিত ঘোষণা করা হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ২১ অক্টোবর পর্যন্ত এ কর্মসূচি স্থগিত করায় সাজেক সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম