জিইউএ’র আঞ্চলিক বিজয়ী দুই বাংলাদেশি
Advertisement
নাহিদ হাসান, খুবি
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ফাইজাহ রাফসান এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) রাহাত-উল-ইসলাম ২০২৬ সালের গ্লোবাল আন্ডারগ্র্যাজুয়েট অ্যাওয়ার্ডসে (জিইউএ) আঞ্চলিক বিজয়ী হয়েছেন। ফাইজাহ ‘আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন’ বিভাগে এবং রাহাত ‘বিজনেস অ্যান্ড ইকোনমিকস’ বিভাগে এ পুরস্কার জিতেছেন।
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ একাডেমিক পুরস্কার জিইউএ-তে বিশ্বব্যাপী ২৫টি বিষয়ে গবেষণাপত্র জমা দেওয়া যায়। এ কার্যক্রম সাতটি অঞ্চলে বিভক্ত : আফ্রিকা ও মধ্যপ্রাচ্য, এশিয়া, ইউরোপ, আয়ারল্যান্ড দ্বীপ, লাতিন আমেরিকা, ওশেনিয়া এবং যুক্তরাষ্ট্র ও কানাডা। প্রতিটি বিভাগের জমা দেওয়া গবেষণাপত্রকে তিনটি স্তরে স্বীকৃতি দেওয়া হয় : হাইলি কমেন্ডেড এন্ট্রান্টস, আঞ্চলিক বিজয়ী এবং বৈশ্বিক বিজয়ী। ফাইজাহ ও রাহাত দুজনই এশিয়া অঞ্চলের বিজয়ী।
ফাইজাহর গবেষণার শিরোনাম ‘ব্রাউনফিল্ড রিকভারি অ্যাজ সাসটেইনেবল ইকোনমিক ক্যাটালিস্ট : রিপারপোজিং অ্যাবানডন্ড ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার অব হাজারীবাগ, ঢাকা।’
অন্যদিকে রাহাতের গবেষণার শিরোনাম ‘ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড অ্যাগ্রিকালচারাল লেবার প্রডাক্টিভিটি ইন সাউথ এশিয়া : বায়োফিজিক্যাল থ্রেশহোল্ডস অ্যান্ড অ্যাডাপটিভ ক্যাপাসিটি।’
