সড়ক প্রকল্পে অনিয়ম
কেডিএ’র ছয় কর্মকর্তাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) ছয় কর্মকর্তা ও দুই ঠিকাদারের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, দুদকের প্রধান কার্যালয় থেকে এ অনুমোদন দেওয়া হয়েছে। অনুসন্ধান প্রতিবেদন ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মামলার অনুমোদন পাওয়া ব্যক্তিরা হলেন-আতাউর রহমান খান লিমিটেডের চেয়ারম্যান আতাউর রহমান, মাহাবুব ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাহাবুব রহমান, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) কাজী মো. সাবিরুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) শামীম জেহাদ, নির্বাহী প্রকৌশলী (প্রকল্প) আরমান হোসেন, নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মুনতাসির মামুন, সহকারী প্রকৌশলী বাসুদেব কুমার বিশ্বাস এবং উপসহকারী প্রকৌশলী শরীফ ওরাহিদুজ্জামান।
দুদক জানায়, দুদকের অনুমোদনপত্রে তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে।
