১১ দলীয় প্রার্থীর অভিযোগ
ঠাকুরগাঁওয়ে মাগুরা মার্কা নির্বাচন হতে যাচ্ছে
Advertisement
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে অভিযোগ তুলে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ‘মাগুরা মার্কা নির্বাচন’ হবে বলে মন্তব্য করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াত নেতা দেলাওয়ার হোসেন। শুক্রবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে (বড় মাঠ) নির্বাচনী জনসভাস্থল পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মাঠপর্যায়ে ভোটার ও নেতাকর্মীদের নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ করে জামায়াতের এই প্রার্থী বলেন, ‘ভোটারদের প্রকাশ্যে হুমকি দিয়ে বলা হচ্ছে-ধানের শীষে সিল মেরে তা আমাদের দেখিয়ে দিতে হবে’। গোপনে কোনো সিল মারা যাবে না-এ ধরনের কথা বললে সেখানে ভোটের কোনো সুষ্ঠু পরিবেশ থাকতে পারে না।’
নির্বাচন কমিশনের এমন নিষ্ক্রিয় ভূমিকা চলতে থাকলে এই উপনির্বাচন অতীতে বিতর্কিত ‘মাগুরা মার্কা নির্বাচন’-এর ইতিহাস ফিরিয়ে আনবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, কেন্দ্রীয় শুরা সদস্য আব্দুল হাকিম, জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান প্রমুখ।
