মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি হাসপাতালে
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে রাষ্ট্রপতি এভারকেয়ার হাসপাতালে যান বলে জানিয়েছে তার দপ্তর।
রাষ্ট্রপতি স্থানীয় সরকারমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারসহ চিকিৎসকরা আবদুল মঈন খানের সর্বশেষ অবস্থা রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকারমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন বলে জানিয়েছে তার দপ্তর।
এ সময় স্থানীয় সরকারমন্ত্রীর সহধর্মিণী অ্যাডভোকেট রোকসানা খন্দকার উপস্থিত ছিলেন। বুধবার বুকে ব্যথা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন আবদুল মঈন খান। তিনি শ্বাসকষ্ট ও হৃদরোগজনিত সমস্যায় ভুগছেন। বর্তমানে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দিচ্ছেন।
