ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার
সোমবার থেকে চলাচল করবে মহানগর এক্সপ্রেস
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা-কক্সবাজার রুটে আগামী সোমবার থেকে নতুন করে চলাচল করবে আন্তঃনগর ট্রেন মহানগর এক্সপ্রেস। এদিন রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটির কক্সবাজারগামী প্রথম যাত্রার উদ্বোধন করবেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। রাত ৩টায় ট্রেনটি চট্টগ্রাম পৌঁছার কথা রয়েছে। এরপর রাত ৩টা ২০ মিনিটে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে। শুক্রবার চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
রেলওয়ে পূর্বাঞ্চল সূত্র জানায়, মহানগর একপ্রেস কক্সবাজার পর্যন্ত বর্ধিত করায় ঢাকা-চট্টগ্রামের মধ্যবর্তী ঢাকার বিমানবন্দর স্টেশন, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনের যাত্রী ট্রেনে করে কক্সবাজার যাতায়াতের সুযোগ পাবেন। ঢাকা-কক্সবাজার রুটের মহানগর এক্সপ্রেসে ১৬টি কোচ থাকবে। আসনসংখ্যা হবে ৭০৬ থেকে ৭৩৬টি। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ রোববার।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবু বকর সিদ্দিক বলেন, নতুন সময়সূচি অনুযায়ী, মহানগর এক্সপ্রেস ঢাকা থেকে রাত সাড়ে ৮টায় ছেড়ে পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছার কথা। এছাড়া ফিরতি পথে কক্সবাজার থেকে সকাল ৮টায় ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় পৌঁছার কথা রয়েছে। গত ১৬ অক্টোবর থেকে ট্রেনটির টিকিট বিক্রি শুরু হয়েছে।’
