নবীগঞ্জে থানার লকাপে ছাত্রলীগ নেতার ভিডিও
সহযোগী গ্রেফতার
Advertisement
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
হবিগঞ্জের নবীগঞ্জে বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় গ্রেফতার কার্যক্রমনিষিদ্ধ ছাত্রলীগ নেতার ভিডিও থানা লকাপের ভেতরে ধারণ করার অপরাধে সহযোগী শাহ জুয়েলকে আটক করেছে পুলিশ। পরবর্তীতে মোবাইল জব্দ করে একই মামলায় তাকেও গ্রেফতার দেখানো হয়েছে।
একইসঙ্গে দায়িত্বে অবহেলার কারণে সংশ্লিষ্ট থানার দায়িত্বরত অফিসারের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। জানা যায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের শাহ ফিরোজ মিয়ার ছেলে ছাত্রলীগ নেতা শাহ তপুকে এলাকা থেকে এসআই আসিফের নেতৃত্বে একদল পুলিশ ওসির নির্দেশনায় গ্রেফতার করে। থানা হাজতে থাকা অবস্থায় তপুর সহযোগী শাহ জুয়েল এসময় সুকৌশলে শাহ তপুর ভিডিও বার্তা ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে। পরে এটি স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়।
এ খবরে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল হোসেনের নির্দেশনায় শাহ তপুর সহযোগী শাহ জুয়েলকে থানা পুলিশ গ্রেফতার করে।
এ বিষয়ে থানার ওসি আবুল হোসেন জানান, থানার হাজতখানার মতো স্পর্শকাতর স্থানে অবৈধভাবে ভিডিও ধারণ দণ্ডনীয় অপরাধ। ঘটনার সময় ডিউটি অফিসারের দায়িত্বে থাকা এসআই মেহেদী হাসান ও কনস্টেবল আফসানা আক্তারকে হবিগঞ্জ পুলিশ লাইনে ক্লোজড করা হয়।
