Logo
Logo
×

Advertisement

খবর

এক্সপ্রেসওয়েতে রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৩

যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিন প্রাণহানি * টঙ্গীতে প্রাণ গেল বাবা-ছেলের

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রেলিং ভেঙে দূরপাল্লার যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ যাত্রী। যশোর সদর উপজেলার নতুনহাট এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হন। গাজীপুরের টঙ্গীতে সড়কে প্রাণ গেছে বাবা-ছেলের। আরও পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ছয়জন। তাদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুজন, বগুড়ার শেরপুরে পুলিশের এসআই, কুমিল্লার বুড়িচংয়ে একজন, নওগাঁর মহাদেবপুরে যুবক ও রংপুরের তারাগঞ্জে যুবক রয়েছেন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ :

শ্রীনগর (মুন্সীগঞ্জ) : নিহতরা হলেন-বাসটির সুপারভাইজার রোকুনুজ্জামান, বাসচালকের সহকারী চঞ্চল বিশ্বাস ও যাত্রী সালাউদ্দিন আহমেদ। রোকুনুজ্জামানের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার বাসস্ট্যান্ডপাড়ায়। চঞ্চল বিশ্বাস চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা এলাকার বাসিন্দা এবং সালাউদ্দিন আহমেদের বাড়ি একই উপজেলার শিবনগর এলাকায়। শুক্রবার রাতে শ্রীনগরের হাসাড়া এলাকায় ঢাকামুখী লেনে দুর্ঘটনাটি ঘটে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী ডিলাক্স পরিবহণের যাত্রীবাহী বাস অপর একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে খাদে পড়ে যায়। বাসের ভেতর থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়।

যশোর : নিহতরা হলেন-যশোর সদর উপজেলার মণ্ডলগাতি গ্রামের শামীম হোসেনের ছেলে সিয়াম হোসেন, যশোর শহরের বেজপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম জয় ও একই এলাকার আব্দুল কাদেরের ছেলে ওমর আলী। শুক্রবার গভীর রাতে যশোর সদর উপজেলার নতুনহাট এলাকায় যশোর-বেনাপোল মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

টঙ্গী পূর্ব (গাজীপুর) : অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহতরা হলেন-দেওয়ানগঞ্জ থানার কৈবর্তপাড়া এলাকার তপন চন্দ্র দাস ও তার ছেলে লিখন চন্দ্র দাস। শনিবার ভোরে টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) : যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে নিহতরা হলেন-দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার কাজীপাড়া এলাকার আবু বক্করের ছেলে সৌরভ ও রংপুর সদরের হরকানি চৌরাপাড়া গ্রামের মোহিদুল ইসলামের ছেলে আসিফ। শনিবার ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বেড়তলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

শেরপুর (বগুড়া) : প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা লেগে নিহত গোলাম রব্বানী পুলিশ সদরদপ্তরে উপপরিদর্শক (এসআই) হিসাবে কর্মরত ছিলেন। শুক্রবার রাতে ঢাকা-বগুড়া মহাসড়কে শেরপুরের ছোনকা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) : ট্রাকচাপায় নিহত আবু জাহের বুড়িচং উপজেলার পারুয়ারা এলাকার বাসিন্দা। শনিবার একই এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

মহাদেবপুর (নওগাঁ) : মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত তারেক হোসেন মহাদেবপুর উপজেলার উত্তর আন্ধার কোটা গ্রামের মুনির হোসেনের ছেলে। শুক্রবার মহাদেবপুরের ধনজইল মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

তারাগঞ্জ (রংপুর) : মোটরসাইকেলের ধাক্কায় নিহত মিজানুর ইসলাম তারাগঞ্জ উপজেলার প্রামানিকপাড়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে। শনিবার রংপুরের তারাগঞ্জের প্রামাণিকপাড়া মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

এক্সপ্রেসওয়েতে রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৩

এক্সপ্রেসওয়েতে রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৩

শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু নিরাপত্তায় অগ্রাধিকার দিতে হবে: হেফাজতে ইসলাম

শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু নিরাপত্তায় অগ্রাধিকার দিতে হবে: হেফাজতে ইসলাম

নবীগঞ্জে থানার লকাপে ছাত্রলীগ নেতার ভিডিও

নবীগঞ্জে থানার লকাপে ছাত্রলীগ নেতার ভিডিও

ঘরে ঢুকে নারীর চুল কেটে শরীরে মরিচের গুঁড়া

ঘরে ঢুকে নারীর চুল কেটে শরীরে মরিচের গুঁড়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম