ডিজিটাল সেবায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
টেলিযোগাযোগ সেবার পাশাপাশি বিভিন্ন ডিজিটাল ও লাইফস্টাইল সেবা একই প্ল্যাটফর্মে নিয়ে আসছে বাংলালিংক। এ লক্ষ্যে নিজেদের সেলফ সার্ভিস অ্যাপ মাইবিএলে পরিবর্তন এনে ‘মুক্ত’ নামে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করছে প্রতিষ্ঠানটি। যে কোনো মোবাইল অপারেটরের গ্রাহকরা অ্যাপটি ব্যবহার করতে পারবেন।
এতে গান ও গল্প শোনা, ইসলামিক পরামর্শ, সর্বশেষ খবর ও খেলা দেখার মতো বিভিন্ন বিনোদনমূলক আয়োজনের পাশাপাশি টেলিযোগাযোগ সেবা এবং দৈনন্দিন প্রয়োজন মেটানোর নানা সুবিধা থাকবে।
বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, গ্রাহকদের শুধু টেলিযোগাযোগ সেবার চাহিদা নয়, এর বাইরেও দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রয়োজন বোঝার ওপর গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। সংবাদ বিজ্ঞপ্তি।
