Logo
Logo
×

Advertisement

খবর

সাজেকে ফের গোলাগুলি আতঙ্ক, আজ থেকে আবার অবরোধ

Advertisement

Icon

রাঙামাটি ও খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাঙামাটির সাজেকে ফের জেএসএস ও ইউপিডিএফের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। রোববার বিকাল ৪টা থেকে প্রায় ৫টা পর্যন্ত সাজেকের ঝুরঝুরি ছড়ার লাঙ্গলমারা এলাকায় উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময় হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে দুর্গম এলাকার কারণে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে শনিবারও ওই দুটি গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। এসব গোলাগুলির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অন্যদিকে সাজেক পর্যটন সড়কে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন নামে স্থানীয় দুই সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির রোববার সকাল-সন্ধ্যা শিথিল করলেও এদিন পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি ব্যানারে খাগড়াছড়ির অপর একটি সংগঠন পালটা অবরোধ ডাকে। এ অবরোধের প্রভাবে দুটি সংগঠনের শিথিলতা তেমনটা কার্যকর হয়নি বলে জানা গেছে। ফলে কয়েকটি মোটরসাইকেল ও অটোরিকশা চলাচল করলেও অন্য যানবাহন চলাচল প্রায় বন্ধ ছিল। তবে সোমবার থেকে আবার অনির্দিষ্টকালের অবরোধ চলবে বলে জানান সংশ্লিষ্ট সংগঠনের নেতারা।

স্থানীয়রা জানান, সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি (জেএসএস) ও প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে রোববার বিকালে ঘণ্টাব্যাপী গোলাগুলি হয়। শনিবারও সাজেকের মাচলং এলাকার দুর্গম কলাবুনিয়া ও ভাঙামুড়া নামক এলাকায় এ দুটি গ্রুপের মধ্যে প্রায় দেড় ঘণ্টাব্যাপী গুলিবিনিময়ের ঘটনা ঘটে। ফলে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে গোলাগুলিতে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে উভয়পক্ষ।

ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেছেন, তাদের কেউ এ ধরনের গোলগুলিতে জড়িত থাকার প্রশ্নই আসে না।

একইভাবে অভিযোগ অস্বীকার করে জেএসএসের কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেছেন, তাদের দলের কেউ এ ধরনের ঘটনায় জড়িত নন।

সাজেক ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য পরিচয় চাকমা জানান, সাজেকের ঝুরঝুরি ছড়া ও তার পাশে লাঙ্গলমারা সীমানা এলাকায় দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কে ভুগছেন। সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, সোমবার বিকালে সাজেকের লাঙ্গলমারা এলাকায় দুই গ্রুপের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে বর্তমানে এ গোলাগুলি থেমে গেছে।

তিনি আরও বলেন, খাগড়াছড়িতে একটি সংগঠনের ডাকা অবরোধের কারণে সাজেক সড়কে কয়েকটি হালকা যানবাহন চলাচল করলেও ভারী যানবাহন চলাচল করেনি।

এদিকে পাঁচ দফা দাবিতে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও কারবারি অ্যাসোসিয়েশনের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের ১১তম দিন রোববার সকাল-সন্ধ্যা শিথিল করলেও পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি নামে একটি শ্রমিক সংগঠনের ডাকা অবারোধের প্রভাবে শিথিলতা কার্যকর হয়নি। তবে সংগঠন দুটির নেতা বাবুধন চাকমা ও নতুনজয় চাকমা জানিয়েছেন, সোমবার থেকে আগের মতো সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি অব্যাহতভাবে চলতে থাকবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ফল পেয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থীরা পছন্দের প্রতিষ্ঠানে ভর্তি বড় চ্যালেঞ্জ

পছন্দের প্রতিষ্ঠানে ভর্তি বড় চ্যালেঞ্জ

ধর্ষণ ও হত্যাচেষ্টা শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

সাজেকে ফের গোলাগুলি আতঙ্ক, আজ থেকে আবার অবরোধ

সাজেকে ফের গোলাগুলি আতঙ্ক, আজ থেকে আবার অবরোধ

বর-কনে নিয়ে ফেরার পথে হামলা, অর্থ ও স্বর্ণালংকার লুট

বর-কনে নিয়ে ফেরার পথে হামলা, অর্থ ও স্বর্ণালংকার লুট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম