Logo
Logo
×

Advertisement

খবর

ধর্ষণ ও হত্যাচেষ্টা

শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

টাঙ্গাইলে সাড়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা, নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে বিপ্লব নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে শহরের পার্ক বাজার এলাকায় স্থানীয়রা তাকে দেখতে পেয়ে গণধোলাই দেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। শিশুটির উন্নত চিকিৎসার দায়িত্ব নিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ আসনের সংসদ-সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। রোববার সকালে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

টাঙ্গাইল সদর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, পার্ক বাজার এলাকা থেকে বিপ্লবকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনে রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হবে।

এর আগে শনিবার গভীর রাতে ঢাকা থেকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে শিশুটিকে দেখেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি শিশুটির চিকিৎসার সব ব্যয়ভার বহনের দায়িত্ব নেওয়ার পাশাপাশি প্রয়োজনে ঢাকায় উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দেন। একই সঙ্গে অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশকে নির্দেশ দেন।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুস বলেন, প্রতিমন্ত্রী শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। এ কারণে উন্নত চিকিৎসার জন্য সকালে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক আল আমিন সিদ্দিকী জানান, প্রাথমিক পরীক্ষায় শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তার নাক ফেটে গেছে। ঠোঁট, নাক ও মুখে একাধিক সেলাই দিতে হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ফল পেয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থীরা পছন্দের প্রতিষ্ঠানে ভর্তি বড় চ্যালেঞ্জ

পছন্দের প্রতিষ্ঠানে ভর্তি বড় চ্যালেঞ্জ

ধর্ষণ ও হত্যাচেষ্টা শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

সাজেকে ফের গোলাগুলি আতঙ্ক, আজ থেকে আবার অবরোধ

সাজেকে ফের গোলাগুলি আতঙ্ক, আজ থেকে আবার অবরোধ

বর-কনে নিয়ে ফেরার পথে হামলা, অর্থ ও স্বর্ণালংকার লুট

বর-কনে নিয়ে ফেরার পথে হামলা, অর্থ ও স্বর্ণালংকার লুট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম