Logo
Logo
×

Advertisement

খবর

‘পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানের খবরে সরানো হলো লাশ’

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

টেকনাফে গহীন পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় শনিবার ফের অভিযান চালিয়েছে যৌথবাহিনী। বৃহস্পতিবার যৌথবাহিনীর অভিযানকালে সন্ত্রাসীদের গুলিতে সেনাসদস্য তিতাস শেখ নিহত হন। ওই অভিযানে আটক কয়েকজন জানিয়েছিল, অভিযানস্থলে বেশ কয়েকটি লাশ বা মৃতদেহ আছে। এই তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে যৌথবাহিনী লাশ উদ্ধার ও মানবপাচারকারীদের আস্তানায় ফের অভিযান চালায়। দীর্ঘ ৬ ঘণ্টা অভিযান শেষে লাশ না পেয়ে শূন্য হাতে ফিরে আসে যৌথবাহিনী।

অভিযানে যৌথবাহিনীকে সহযোগিতা করতে স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলীসহ সাধারণ মানুষের উপস্থিতি দেখা গেছে। তবে লাশ না পেলেও মানবপাচারকারীদের আস্তানায় মিলেছে বেশকিছু সরঞ্জাম। এর মধ্যে রয়েছে চাল, গ্যাসের চুলা, সিলিন্ডার, ভাত রান্নার হাঁড়ি, সৌর বিদ্যুতের প্লেট ও কাপড়। তবে এ বিষয়ে যৌথবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দাদের ধারণা, পাহাড় অভিযানের সংবাদ ছড়িয়ে পড়ায় রাতে লাশগুলো সরিয়ে ফেলা হয়েছে। আবার অনেকেই বলেছেন, সেখানে আসলেই কি লাশ ছিল? নাকি আটক ব্যক্তিরা মিথ্যা তথ্য দিয়েছে সেটি তদন্ত করা বড় প্রয়োজন। দেশের একজন গর্বিত সেনাসদস্য মানব পাচারকারীদের গুলিতে নিহত হবে তা স্থানীয় কেউ মেনে নিতে পারছে না। টেকনাফের প্রতিটি গ্রামে গ্রামে চলছে শোকের ছায়া।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলী জানান, লেদার পশ্চিমে গহীন পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় লাশ পড়ে আছে খবরে যৌথ বাহিনীর সঙ্গে আমিও এলাকার জনগণ নিয়ে গিয়েছিলাম, কিন্তু সেখানে কোনো লাশ বা মৃতদেহের খোঁজ মিলেনি। যৌথ বাহিনীকে সহযোগিতা করতে গহীন পাহাড় অভিযানে যাওয়া জুহুর আলম জানান, আমরা আস্তানায় গিয়েছিলাম; সেখানে কোনো লাশ দেখিনি। তবে কিছু রক্ত দেখা গেছে; সেই রক্ত কিসের সেগুলো চিনতে পারিনি। টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী জানান, অভিযান এখনো চলমান। শেষ হলে বিস্তারিত জানা যাবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

জামালপুরে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

জামালপুরে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

ঘাটাইলে লোকালয়ে বাঘ আতঙ্ক

ঘাটাইলে লোকালয়ে বাঘ আতঙ্ক

সামিটের টার্মিনাল চালু, চাহিদামতো গ্যাস সরবরাহ

সামিটের টার্মিনাল চালু, চাহিদামতো গ্যাস সরবরাহ

‘পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানের খবরে সরানো হলো লাশ’

‘পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানের খবরে সরানো হলো লাশ’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম